Home খবর 21 মার্চ লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo T3 5G ফোনের ডিটেইলস, এই ওয়েবসাইটে লিস্টেড হল ফোনটি

21 মার্চ লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo T3 5G ফোনের ডিটেইলস, এই ওয়েবসাইটে লিস্টেড হল ফোনটি

ভারতে 21 মার্চ Vivo T3 5G স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। ফোনটি বাজারে আসার আগেই কোম্পানির পক্ষ জানানো হয়েছে ভিভো টি3 5জি ফোনটিতে MediaTek Dimensity 7200 চিপসেট দেওয়া হবে। তবে আজ এই আপকামিং ভিভো ফোনটিকে Google Play Console এ লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনের ডিটেইলস সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।

Vivo T3 5G এর লিস্টিং ডিটেইল

Vivo T3 5G এর দাম (লিক)

ভিভো টি3 5জি একটি মিড রেঞ্জ ফোন হতে চলেছে এবং এই ফোনের দাম 20 হাজার টাকার চেয়ে কম রাখা হবে। Vivo T3 5G ফোনের দাম 18,999 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনটি Crystal Flake এবং Cosmic Blue কালারে লঞ্চ হতে পারে। ফোনটির সঠিক দাম এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে জানার জন্য আপাতত 21 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Vivo T3 5G এর স্পেসিফিকেশন (লিক)