আজ ভিভো তাদের টিসিরিজের অধীনে নতুন Vivo T4 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। আগেই সিরিজের অধীনে Vivo T4, T4x, T4R, T4 Lite এবং T4 Ultra স্মার্টফোনগুলি লঞ্চের পর, এবার ছয় নাম্বার মডেল পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে বড় ব্যাটারি সহ অসাধারণ ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Vivo T4 Pro 5G স্মার্টফোনটির 12GB RAM অপশনের দাম 27,999 টাকা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T4 Pro 5G স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
8GB RAM + 128GB স্টোরেজ – 27,999 টাকা
8GB RAM + 256GB স্টোরেজ – 29,999 টাকা
12GB RAM + 256GB স্টোরেজ – 31,999 টাকা
Vivo T4 Pro 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 27,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 29,999 টাকা এবং টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 31,999 টাকা রাখা হয়েছে। 29 আগস্ট থেকে Vivo T4 Pro 5G স্মার্টফোনের সেল শুরু হবে। একইসঙ্গে HDFC, SBI বা Axis Bank এর মাধ্যমে 3,000 টাকার ডিসকাউন্ট জারি করা হবে।
Vivo T4 Pro 5G স্মার্টফোনটিতে 6.77 ইঞ্চির ফুলএইচডি+ Quad Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনের ডিসপ্লে সাইজ, রিফ্রেশ রেট এবং হাই ব্রাইটন্যাসের জন্য কন্টেন্ট দারুণভাবে উপভোগ করা যায়। অন্যদিকে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ভেজা বা তেলাক্ত হাতেও স্মার্টফোনটি খুব সহজেই ব্যাবহার করা যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68+IP69 রেটিং যোগ করা হয়েছে।
Vivo T4 Pro 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি
AnTuTu score 10,10,472 পেয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 Pro 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 90W FlashCharge ফিচার সাপোর্ট করে। টেস্ট চলাকালীন স্মার্টফোনটি PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর 15 ঘন্টা, 12 মিনিট পেয়েছে। ভিভোর বক্তব্য অনুযায়ী মাত্র 1% ব্যাটারি থাকাকালীন স্মার্টফোনটিতে 30 মিনিট পর্যন্ত কলিং টাইম পাওয়া যাবে। আমাদের টেস্টে 20% থেকে 100% চার্জ হতে 40 মিনিট সময় লেগেছে।
Vivo T4 Pro 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.79 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP IMX882 OIS সেন্সর এবং 50MP 3x Periscope লেন্স এবং 2MP Bokeh সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
30 হাজার টাকা বাজেট রেঞ্জে Vivo T4 Pro 5G স্মার্টফোনটিতে 6,500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জি ফিচার দেওয়া হয়েছে। যারা বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুজছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন হবে। এছাড়া এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর রয়েছে, ফলে ফটোগ্রাফির দিক দিয়ে স্মার্টফোনটি দারুণভাবে উপভোগ করা যাবে।
Vivo T4 Pro 5G স্মার্টফোনটির ডিসপ্লে এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে প্রসেসরের দিক দিয়ে এই স্মার্টফোনটি ইউজারদের নিরাশ করতে পারে। Vivo T4 Pro 5G স্মার্টফোনটি LPDDR4X RAM এবং UFS 2.2 storage সহ লঞ্চ করা হয়েছে। যা এই বাজেট রেঞ্জে অত্যন্ত কম বলে মনে করা হচ্ছে। এই প্রাইস রেঞ্জে কোম্পানির পক্ষ থেকে এতে LPDDR5X RAM ফিচার দেওয়া হলে ভালো হত।
এই বাজেট রেঞ্জে বাজারে উপস্থিত OPPO K13 Turbo, Motorola Edge 60 Pro এবং realme P3 Ultra স্মার্টফোনগুলিতে মিডিয়াটেক Dimensity 8450 প্রসেসর রয়েছে, এর ফলে Vivo T4 Pro 5G স্মার্টফোনের প্রসেসরের তুলনায় ভালো পারফরমেন্স পাওয়া যায়। এই রেঞ্জে ব্যাটারির দিক দিয়ে মোটোরোলা এজ 60 প্রো এবং রিয়েলমি পি3 আল্ট্রা স্মার্টফোনটিতে 6,000এমএএইচ ব্যাটারি রয়েছে। অন্যদিকে ওপ্পো স্মার্টফোনটিতে শক্তিশালী 7,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
