Home খবর পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Vivo T4 Ultra, লঞ্চের আগেই প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

পেরিস্কোপ ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Vivo T4 Ultra, লঞ্চের আগেই প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

2025 সালের এপ্রিল মাসে Vivo T4 ফোনটি লঞ্চের পর, এবার Vivo তাদের আরও একটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি Vivo T4 Ultra নামে পেশ করা হতে পারে। এটি T4 মডেলের আপগ্রেড ভার্সন হবে এবং এই ফোনের স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে কোম্পানির মিড বাজেট রেঞ্জে বেঞ্চমার্ক সেট করতে পারে। টিপস্টার যোগেশ ব্রারের লেটেস্ট লিক অনুযায়ী Vivo T4 Ultra ফোনটিতে শক্তিশালী প্রসেসর, অসাধারণ ডিসপ্লে এবং ফ্ল্যাগশিপ-গ্রেড ক্যামেরা সেটআপ থাকবে। অন্যদিকে 2025 সালের জুনের শুরুতেই ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T4 Ultra ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo T4 Ultra এর স্পেসিফিকেশন (লিক)

প্রসেসর এবং পারফরমেন্স

Vivo T4 Ultra ফোনটিতে MediaTek Dimensity 9300+ চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। একই প্রসেসর বেঞ্চমার্কিং সাইট Geekbench এবং AnTuTu তে Snapdragon 8 Gen 3 প্রসেসরের তুলনায় ভালো পারফরমেন্স করেছে। এছাড়া গেমিঙের ক্ষেত্রেও এই চিপসেটের সাহায্যে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যায়।

সফটওয়্যার

ফোনটি Android 15 বেস্ড Funtouch OS 15 সহ কাজ করতে পারে। এর ফলে ইউজাররা লেটেস্ট এবং স্মুথ সফটওয়্যার পারফরমেন্স পেয়ে যাবেন।

ডিসপ্লে

লিক অনুযায়ী ফোনটিতে 6.67 ইঞ্চির quad-curved pOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লেতে চোখের সুরক্ষার জন্য সার্টিফিকেশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে মিড বাজেট রেঞ্জে একটি অন্যতম স্মার্টফোন হয়ে উঠতে পারে।

ক্যামেরা সেটআপ

Vivo T4 Ultra ফোনের ক্যামেরা সেটআপের জন্য বিশেষত্ব থাকতে পারে। এই সেটআপে 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। এর ফলে এই সেগমেন্টে ফ্ল্যাগশিপ ক্যামেরার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

ব্যাটারি এবং চার্জিং

ফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি এবং 90W FlashCharge ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে মাত্র 30 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।

দাম এবং সম্ভাব্য ভেরিয়েন্ট

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লিক অনুযায়ী Vivo T4 Ultra ফোনটি মিড রেঞ্জে লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনের সঙ্গে Realme GT Neo 7 ফোনটির প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। একইসঙ্গে Vivo T4 Lite ফোনটিও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।