Home খবর ভারতে লঞ্চ হবে Vivo T4R 5G স্মার্টফোন, IP69 রেটিঙের সঙ্গে থাকবে বাজেট ক্যাটাগরির বেস্ট Dimensity 7400 প্রসেসর

ভারতে লঞ্চ হবে Vivo T4R 5G স্মার্টফোন, IP69 রেটিঙের সঙ্গে থাকবে বাজেট ক্যাটাগরির বেস্ট Dimensity 7400 প্রসেসর

Vivo এখনও পর্যন্ত তাদের ‘T4’ সিরিজের অধীনে Vivo T4, T4x, T4 Ultra এবং T4 Lite স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। আমরা এক্সক্লুসিভ জানতে পেরেছি, কোম্পানি এই সিরিজে Vivo T4R স্মার্টফোন লঞ্চ করবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের পাওয়া ডিটেইলস সম্পর্কে।

Vivo T4R ফোনের ডিটেইলস

ইন্ডাস্ট্রি সোর্সের মাধ্যমে আমরা Vivo T4R ফোনের এক্সক্লুসিভ ডিটেইলস জানতে পেরেছি। কোম্পানি তাদের এই আপকামিং 5G ফোনটিতে কাজ শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি এটি বাজারে লঞ্চ করে দেওয়া হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে MediaTek Dimensity 7400 প্রসেসর যোগ করা হবে এবং এই প্রসেসর 714K+ AnTuTu স্কোর পেয়েছে।

জানিয়ে রাখি 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 রয়েছে। মনে করিয়ে দিই realme Narzo 80 Pro এবং Motorola Edge 60 Fusion ফোনেও এই একই প্রসেসর যোগ করা হয়েছে।

ইন্ডাস্ট্রি সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আপকামিং Vivo T4R ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হবে। এই রেটিঙের দৌলতে ফোনটি জল ও ধুলো থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। এই ফোনটি সম্পর্কে অন্য কোনো তথ্য পেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মিড বাজেটে লঞ্চ হবে Vivo T4R

আমরা জানতে পেরেছি কোম্পানি আপকামিং Vivo T4R ফোনটি আগে লঞ্চ করা Vivo T4x এবং Vivo T4 ফোনের মাঝে পেশ করতে পারে। অর্থাৎ এই ফোনটির দাম 15 হাজার টাকা থেকে 20 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।

Vivo T4 5G

Vivo T4 5G ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা এবং এই ফোনের 12GB RAM মডেলের দাম 25,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,300mAh ব্যাটারি রয়েছে। ফোনটির ব্যাটারি সেগমেন্ট ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব। প্রসেসিঙের জন্য এতে Snapdragon 7s Gen 3 চিপসেট যোগ করা হয়েছে।

Vivo T4 ফোনটিতে 6.77-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP OIS + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সঙ্গে এই ফোনে IP65 রেটিং যোগ করা হয়েছে।

Vivo T4x 5G

কোম্পানির Vivo T4x 5G ফোনটির 6GB+128GB মডেলের দাম 13,999 টাকা, 8GB+128GB মডেলের দাম 14,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার সহ 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।