ভারতের বাজারে Vivo তাদের নতুন Vivo T5 Lite 44W 5G স্মার্টফোনের লঞ্চ টিজ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। Flipkart টিজারের মাধ্যমে কনফার্ম জানা গেছে ফোনটি 6,500mAh বড় ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সহ লঞ্চ করা হবে। টিজারের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T5 Lite 44W 5G ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।
Vivo T5 সিরিজে পেশ হবে নতুন স্মার্টফোন
আপাতত ভারতের বাজারে Vivo T5 সিরিজের অধীনে Vivo T5x এবং Vivo T5 Pro ফোনগুলি সেল করা হয়, তবে ম্যাক্সিকোর বাজারে Vivo T5 (4G) ফোনটি লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি ভারতীয় ইউজারদের জন্য
Vivo T5 Lite 44W 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। Flipkart টিজার দেখে মনে করা হচ্ছে ফোনটি বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ পেশ করা হবে। এই শপিং সাইট ফ্লিপকার্ট, ব্র্যান্ডের ওয়েবসাইট এবং অনলাইন স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে।
Vivo T5 Lite 44W 5G ফোনের সম্ভাব্য ডিটেইলস
ইতিমধ্যেই Vivo T5 Lite 44W 5G ফোনটি আলাদা-আলাদা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছে। Bluetooth SIG এবং TUV ডেটাবেসে এই ফোনটি V2557 মডেল নাম্বার সহ দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী Vivo T5 Lite 44W 5G ফোনটি Wave Blue এবং Twilight Shadow কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo T5 Lite 44W 5G ফোনে 6.4 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
প্রসেসিঙের জন্য Vivo T5 Lite 44W 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি 4GB এবং 6GB RAM ভেরিয়েন্ট 128GB ও 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP65 রেটিং যোগ করা হতে পারে।
শীঘ্রই হবে লঞ্চ
আপাতত Vivo এর পক্ষ থেকে শুধুমাত্র Vivo T5 Lite 44W 5G ফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে। এই ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে এবং চার্জিঙের জন্য ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে। আগামী দিনে এই ফোনের দাম, লঞ্চ ডেট এবং অন্যান্য ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে। যারা বাজেট রেঞ্জে 5G সেগমেন্টের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Vivo T5 Lite 44W 5G স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
