Home খবর লঞ্চের আগেই গীকবেঞ্চে লিস্টেড হল Vivo T5 Lite 5G স্মার্টফোন, Dimensity 6300 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি সহ হতে পারে লঞ্চ

লঞ্চের আগেই গীকবেঞ্চে লিস্টেড হল Vivo T5 Lite 5G স্মার্টফোন, Dimensity 6300 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি সহ হতে পারে লঞ্চ

সম্প্রতি Vivo ভারতের বাজারে তাদের Vivo T5 Lite 5G ফোনটির লঞ্চ কনফার্ম করেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানানো হয়নি। এবার গীকবেঞ্চে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে প্রসেসর, RAM এবং সফটওয়্যার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি ফ্লিপকার্টের মাধ্যমে ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে ফোনের ব্যাটারি এবং চার্জিং ডিটেইলস সম্পর্কেও জানা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T5 Lite 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo T5 Lite 5G ফোনের Geekbench লিস্টিং

Geekbench এ Vivo এর আপকামিং ফোনটি V2557 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি, তবে আগেই Bluetooth SIG সার্টিফিকেশন সাইটের মাধ্যমে একই মডেল নাম্বার সহ Vivo T5 Lite 5G ফোনটি দেখা গিয়েছিল।

Geekbench লিস্টিং অনুযায়ী আপকামিং Vivo T5 Lite 5G ফোনে MediaTek MT6835 কোডনেম সহ প্রসেসর দেওয়া হয়েছে। এটি একটি অক্টাকোর চিপসেট, এতে 2.40GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর এবং 2.00GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G57 MC2 GPU রয়েছে।

প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে Vivo T5 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 বা MediaTek Dimensity 6360 প্রসেসর দেওয়া হতে পারে। উভয় প্রসেসর একই কোর আর্কিটেকচারে তৈরি। গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা T5 Lite 5G ফোনে 6GB RAM দেওয়া হবে। একইসঙ্গে ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।

Vivo T5 Lite 5G ফোনে থাকবে 6500mAh ব্যাটারি

Flipkart এ Vivo T5 Lite 5G ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই মাইক্রোসাইটের মাধ্যমে ফোনের ব্যাটারি সম্পর্কে কনফার্ম জানা গেছে। অর্থাৎ ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে 44W ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে।

শীঘ্রই ভারতে হতে পারে Vivo T5 Lite 5G ফোনের লঞ্চ

Vivo এর পক্ষ থেকে T5 Lite 5G ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে Flipkart এর মাইক্রোসাইট লাইভ হওয়া এবং কোম্পানির টিজার প্রকাশ্যে আসার পর মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটির লঞ্চ ডেট জানানো হতে পারে।

Vivo T5 Lite 5G ফোনটি Dimensity 6300 প্রসেসর, 6500mAh ব্যাটারি এবং 44W চার্জিং ফিচার সহ লঞ্চ করা হলে, বাজেট 5G স্মার্টফোন সেগমেন্টে একটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। ভবিষ্যতে ফোনের লঞ্চ ডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।