Home খবর 15 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে vivo T5 Pro 5G স্মার্টফোন, থাকবে 9020mAh ব্যাটারি এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর

15 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে vivo T5 Pro 5G স্মার্টফোন, থাকবে 9020mAh ব্যাটারি এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর

ভারতে Vivo তাদের T-সিরিজে প্রোডাক্টের সংখ্যা বাড়াতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী সপ্তাহে নতুন vivo T5 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। ফ্লিপকার্টের মাইক্রোসাইটে লাইভ হওয়া টিজারের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ ফিচার এবং লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে। কোম্পানি তাদের আপকামিং ফোনটি “Turbo Life” এক্সপিরিয়েন্স হিসাবে পেশ করতে চলেছে। এই ফোনটিতে পাওয়ার, স্পীড এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফের ওপর জোড় দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T5 Pro 5G ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 15 এপ্রিল 12টা সময়ে vivo T5 Pro 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে। ফ্লিপকার্টের মাইক্রোসাইটে “Get Set Turbo” এবং “Turbo Life” এর মতো ট্যাগলাইন সহ টিজ করা হচ্ছে। তাই যারা দীর্ঘমেয়াদী স্মুথ পারফরমেন্স চাইছেন, এমন ইউজারদের জন্য ফোনটি ভালো অপশন হতে পারে।

vivo T5 Pro 5G ফোনটির সবচেয়ে বড় হাইলাইট 9020mAh বড় ব্যাটারি হবে। কোম্পানির পক্ষ থেকে এটি “Slimmest 9020mAh Smartphone” হিসাবে প্রোমোট করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর থাকবে বলে জানা গেছে, ফলে স্মুথ গেমিং এবং মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে।

আপকামিং vivo T5 Pro 5G ফোনটিতে 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এটি দারুণ ভিজুয়াল কোয়ালিটি এবং ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। এই ফোনটি OriginOS 6 সহ লঞ্চ করা হবে, ফলে ইউজাররা নতুন UI এবং স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন।

Flipkart মাইক্রোসাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা ইমেজ অনুযায়ী vivo T5 Pro 5G ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। এই ফোনের রেয়ার প্যানেলে একটি ক্লিন রেক্টেঙ্গুলার মডিউলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। একইসঙ্গে এটি LED ফ্ল্যাশ এবং ব্যাক প্যানেলে ফ্ল্যাট ফিনিশ দেখা গেছে। ফলে ফোনটি স্লিম এবং মডার্ন লুকে দেখানো হয়েছে।

আগের লিক রিপোর্ট অনুযায়ী vivo T5 Pro 5G ফোনটিতে আরও আপগ্রেড দেওয়া হবে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ফিচার সম্পর্কে জানা যায়নি।

যারা বড় ব্যাটারি, শক্তিশালী পারফরমেন্স এবং প্রিমিয়াম ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং vivo T5 Pro 5G ফোনটি একটি ভালো অপশন হতে পারে। যেসব ইউজাররা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং স্মুথ এক্সপিরিয়েন্স সহ ফোন চাইছেন, সেইসব ইউজাররা 15 এপ্রিল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমরা এই দিন পোস্টের মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।