Home খবর আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে vivo T5e 4G স্মার্টফোন, দেখে নিন দাম এবং ডিটেইলস

আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে vivo T5e 4G স্মার্টফোন, দেখে নিন দাম এবং ডিটেইলস

গত সপ্তাহে চাইনিজ মোবাইল কোম্পানি ভিভো ভারতের বাজারে তাদের vivo T5 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির ছোট ভার্সন হিসাবে vivo T5e 4G পেশ করতে চলেছে। আগামীকাল অর্থাৎ 27 জুলাই এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। তবে ফোনটি লঞ্চের আগেই আমরা এই ফোনের সমস্ত তথ্য জানতে পেরেছি। টিপস্টার সঞ্জু চৌধুরী vivo T5e 4G ফোনটির দাম এবং স্পেসিফিকেশন শেয়ার করেছেন।

vivo T5e 4G ফোনের লঞ্চ ও দাম

ভারতের বাজারে আগামীকাল 27 জুলাই vivo T5e 4G ফোনটি লঞ্চ করা হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে এবং ফোনটির দাম রাখা হবে 13,999 টাকা। এই ফোনটি Arrow Blue এবং Shadow Grey কালার অপশনে সেল করা হবে।

vivo T5e 4G ফোনের স্পেসিফিকেশন

vivo T5e 4G ফোনে 6.74 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 1600 × 720 (HD+) পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 570nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে।

প্রসেসিঙের জন্য vivo T5e 4G ফোনে Unisoc T7225 চিপসেট যোগ করা হবে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।

vivo T5e 4G ফোনে ফটোগ্রাফির জন্য f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo T5e 4G ফোনে 15W FlashCharge ফিচার সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হবে।

vivo T5e 4G ফোনটির বডি পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি। এই ফোনটির থিকনেস 8.19mm এবং ওজন 199 গ্ৰাম। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধূলো ও জলের ছিটা থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে।

এই ফোনে ডুয়েল সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড স্লট যোগ করা হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth 5.2, ডুয়েল-ব্যান্ড Wi-Fi এবং USB Type-C পোর্ট রয়েছে।

vivo T5e 4G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়াও এই ফোনে এআই কাট‌আউট, এআই ক্রিয়েশন ও আল্ট্রা এইচডি ডকুমেন্ট ফিচার দেওয়া হয়েছে।