Home খবর গীকবেঞ্চে দেখা গেল Vivo T5x 5G স্মার্টফোন, Dimensity 7400 Turbo প্রসেসর এবং 8GB RAM সহ 17 মার্চ হবে লঞ্চ

গীকবেঞ্চে দেখা গেল Vivo T5x 5G স্মার্টফোন, Dimensity 7400 Turbo প্রসেসর এবং 8GB RAM সহ 17 মার্চ হবে লঞ্চ

ভারতের বাজারে লঞ্চের আগেই Vivo এর আপকামিং Vivo T5x 5G ফোনটি গীকবেঞ্চ ডেটাবেসে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং বেঞ্চমার্ক স্কোর প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী 17 মার্চ ভারতে ভিভো এর T সিরিজের অধীনে Vivo T5x 5G ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T5x 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Vivo T5x 5G ফোনটির মডেল নাম্বার V2545 হবে। এই ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1066 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 2806 স্কোর পেয়েছে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে অক্টাকোর প্রসেসর দেওয়া হবে, এতে 2.0GHz এফিসিয়েন্সি ক্লাস্টার এবং 2.6GHz পারফরমেন্স ক্লাস্টার রয়েছে। একইসঙ্গে ফোনটিতে Mali-G615 MC2 GPU সাপোর্ট করে। এই কম্বিনেশন MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর মতো লাগছেম, আগেই কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কনফার্ম জানানো হয়েছিল।

বেঞ্চমার্ক লিস্টিঙে ফোনটি 8GB RAM সহ দেখা গেছে, এতে প্রায় 7.31GB ইউজেবল মেমরি রয়েছে। এছাড়া ফোনটি Android 16 সহ কাজ করতে সক্ষম। তাই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo T5x 5G ফোনটিতে সবচেয়ে বড় 7,200mAh ব্যাটারি থাকবে। এটি টিজারের মাধ্যমে জানা গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি তাদের সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি হবে। এটি সাধারণ ব্যাবহারে দুই দিন ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং থাকতে পারে। এটি আগের Vivo T4x মডেলের তুলনায় আপগ্রেডেড, কারণ আগের ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছিল।

Vivo T5x 5G ফোনটি Star Silver এবং Cyber Green কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে দুর্দান্ত অডিওর জন্য এতে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া হবে।

এখনও পর্যন্ত আপকামিং Vivo T5x 5G ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী Vivo T5x 5G ফোনটির ভারতীয় দাম 23,000 টাকা রাখা হতে পারে।17 মার্চ লঞ্চের দিন দুপুর 12টা সময়ে আমরা এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।