Vivo বিগত দিনে ভারতীয় বাজারে নিজের ‘ভি’ সিরিজের নতুন ডিভাইস Vivo V21e 5G ফোন লঞ্চ করেছিল। আবার এখন 91মোবাইলস জানতে পেরেছে যে কোম্পানি নিজের নতুন ফোন ভি21 প্রো ইন্ডিয়াতে লঞ্চ করার প্ল্যানিং করছে। আসলে আমরা টিপস্টার যোগেশ এর থেকে জানতে পেরেছি যে ফোনটি জলদিই দেশে লঞ্চ হতে চলেছে। এখনো পর্যন্ত ভিভো ভারতে V21 5G আর V21e 5Y পেশ করে দিয়েছে। আবার এখন এই সিরিজের মধ্যে প্রো মডেল আনতে চলেছে। অথচ ভিভো ভি21 প্রো এর স্পেসিফিকেশন্সের সম্পর্কে এখনো কোনো তথ্য সামনে আসেনি। এছাড়া ভারতে ভিভো ভি21 প্রো লঞ্চের সঠিক তারিখ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
Vivo V21 Pro এর ইন্ডিয়া লঞ্চ
টিপস্টার যোগেশের অনুযায়ী, ভিভো ভি21 প্রো ভারতে জুলাইয়ে লঞ্চ হবে। তার মতে ফোনটি জুলাইয়ের শেষে লঞ্চ হবে। আমরা জুলাইয়ের শুরুতে ফোনের স্পেসিফিকেশন্স আর ডিজাইন সম্পর্কে জানতে পারবো। যোগেশ কয়েক সপ্তাহ আগে কোম্পানির 3 মাসের প্রোডাকশন রোডম্যাপ থেকে ভিভো ভি21 প্রো ইন্ডিয়া লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানতে পারার দাবি করেছে। রোডম্যাপ থেকে এও জানা গেছে যে ভিভো X70 সিরিজ ভারতে লঞ্চ হবে যখন আইপিএল 2021 সেপ্টেম্বরে আবার শুরু হবে।
Vivo V21e 5G এর স্পেসিফিকেশন্স
যদি কথা বলা হয় Vivo V21e 5G ফোনের তাহলে এটিকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 2400×1080 পিক্সেল রেজিউলেশনের 6.44 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে আছে। এছাড়া ডিভাইসটি অ্যান্ড্রয়েড 11 ওএস এর সাথে ফানটাচ ওএস 11.1 এ কাজ করে। আবার প্রসেসিং এর জন্য ফোনে 2.2 গীগাহার্টজ ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরের সাথে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MedieTek Deimensity 700 চিপসেট দেওয়া আছে। গ্রাফিক্সের জন্য এই ভিভো মোবাইলে মারি জি57 জিপিইউ সাপোর্ট করে। কোম্পানি এই ফোনকে 8GB+3GB RAM এর সাথে লঞ্চ করেছে যা LPDDR4X RAM টেকনোলজি যুক্ত।
ফোটোগ্রাফি সেগ্মেন্টের কথা বলা হলে ভিভো ভি21ই 5জি ফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে লঞ্চ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সাথে এফ/1.79 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া আছে যার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ভিভো ফোনে এফ/2.0 অ্যাপার্চারের 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে ।
Vivo V21e 5G Phone এ পাওয়ারফুল স্পেসিফিকেশন্সের সাথেই পাওয়ারফুল ব্যাটারীও দেওয়া আছে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো নিজের এই মোবাইল ফোনকে 4,000এমএএইচ এর বড়ো ব্যাটারী যুক্ত করা হয়েছে। আবার বড়ো ব্যাটারীকে দ্রুত চার্জ করার জন্য এই ফোনকে 44W Flash Charge টেকনিক যুক্ত করা হয়েছে যা 30মিনিটেই ফোনকে 70শতাংশ চার্জ করতে সক্ষম হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
