Home খবর ভারতে লঞ্চ হলো Vivo V23 স্মার্টফোন, 12GB RAM সহ এতে আছে 50MP Dual Selfie ক‍্যামেরা এবং 44W Fast চার্জিং

ভারতে লঞ্চ হলো Vivo V23 স্মার্টফোন, 12GB RAM সহ এতে আছে 50MP Dual Selfie ক‍্যামেরা এবং 44W Fast চার্জিং

ভারতে আজকে Vivo V23 Series এ লঞ্চ হলো দুটি অসাধারণ স্মার্টফোন। ভিভো এই মোবাইল দুটিকে Vivo V23 এবং Vivo V23 Pro নামে ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে এবং দুটি স্মার্টফোন‌ই 5G সাপোর্ট করে। Vivo V23 Pro স্মার্টফোনটি যেখানে 50MP Dual Selfie Camera, 108MO Rear Camera, MediaTek Dimensity 1200 চিপসেট সহ 44W Fast Charging টেকনোলজি সাপোর্ট করে, আবার স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন যুক্ত Vivo V23 5G স্মার্টফোনে‌র সম্পূর্ণ ডিটেইল এই আর্টিকেলে শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: দাম কমেছে iQOO 7 এর, iQOO 7 Legend, iQOO Z3 ও iQOO Z5 এর দামে পাওয়া যাচ্ছে 3000 টাকা পর্যন্ত ছাড়

Vivo V23 5G এর স্পেসিফিকেশন

ভিভো ভি23 5জি ফোনটিকে কোম্পানি 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করেছে এবং এই ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজল্যুশনে‌র 6.44 ইঞ্চির লার্জ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন অ্যামোলেড প‍্যানেলে তৈরি এবং এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। Vivo V23 Pro স্মার্টফোনে‌র মতোই Vivo V23 স্মার্টফোনটি‌ও ন‍্যারো সাইজের নচ ডিসপ্লে সাপোর্ট করে এবং এইখানেই দুটি সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ক‍্যামেরা‌র কথা বলা হল যখন, তাহলে এই ফোনের ফোটোগ্রাফি ফিচারের সম্পর্কে জেনে নেওয়া যাক। Vivo V23 স্মার্টফোনে‌র ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এফ/2.28 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.89 অ্যাপার্চার যুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চার যুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 5G স্মার্টফোন সেলে এই চাইনিজ কোম্পানির বাজিমাত, তৈরি হল নতুন রেকর্ড

Vivo V23 5G স্মার্টফোনটি সবচেয়ে নতুন অ্যান্ড্রয়েড 12 ওএসের সাথে ফানটাচ 12 এর সাথে মিলে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.5 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর সহ এই ফোনে 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মানসিটি 920 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটি এআর‌এম মালি জি68 জিপিইউ সাপোর্ট করে।

ভিভো ভি23 স্মার্টফোনটি একটি ডুয়াল সিম ফোন, যা 5জি এবং 4জি উভয় নেট‌ওয়ার্কেই কাজ করে।বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটি‌র জন্য যেখানে এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, আবার এর সাথেই ভিভোর এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V23 স্মার্টফোনে 44 ওয়াট ফ্ল‍্যাশ চার্জিং টেকনোলজি যুক্ত 4,200 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 50MP ডুয়াল সেলফি ক্যামেরাসহ Vivo V23 Pro 5G, এতে আছে 16GB RAM এর ক্ষমতা

Vivo V23 5G স্মার্টফোনে‌র দাম

ভিভো ভি23 5জি ফোনটিকে ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই ভেরিয়েন্টে‌র দাম 29,990 টাকা। এইভাবেই‌ ভিভো ফোনটির বড়ো ভেরিয়েন্টটি 12 জিবি র‍্যাম সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং এই ভেরিয়েন্টটির দাম 34,990 টাকা। এই নতুন ভিভো ফোনটিকে আগামী 19 জানুয়ারি থেকে ভিভো স্টোর এবং শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন