Highlights
- তিনটি ফোন লঞ্চ করা হতে পারে ভিভো ভি29 সিরিজে।
- আগামী আগস্ট মাসে লঞ্চ হতে পারে এই সিরিজ।
- V29 ফোনে 8GB RAM দেওয়া হবে বলে জানা গেছে।
মোবাইল প্রস্ততকারী কোম্পানি ভিভো তাদের ভিভো ভি29 সিরিজের ঘোষণা করে দিয়েছে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানা যায়নি ঠিকই তবে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে V29, V29 Pro এবং V29e ফোন তিনটি লঞ্চ করা হতে পারে। সম্প্রতি গুগল প্লে কনসোলে Vivo V29 ফোনটি দেখা গেছে। চলুন এই ফোনের লিস্টিং ডিটেইলস এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। আরও পড়ুন: জেনে নিন ইউটিউব থেকে টাকা আয় করার পদ্ধতি
Vivo V29-এর গুগল প্লে কনসোল লিস্টিং
- গুগল প্লে কনসোলে দেখা গেছে Vivo V29 ফোনটি। লিস্টি থেকে ফোনটির মডেল নাম্বার এবং নাম জানা গেছে।
- ফোনটি V2250 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে।
- এই ফোনে শক্তিশালী স্ন্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।
- ফোনটিতে 8GB RAM যোগ করা হতে পারে।
- আরও জানা গেছে এই ফোনটি লেটেস্ত অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
Vivo V29 5G এর লঞ্চ টাইমলাইন (লিক)
বিগত বেশ কিছু দিন ধরে Vivo V29 5G ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট এবং অন্যান্য ডিটেইলস প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে আগামী আগস্ট মাসে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে বিভিন্ন লিকের মাধ্যমে জানা গেছে। জানিয়ে রাখি কোম্পানি এই সিরিজটি প্রথমে গ্লোবাল মার্কেটে পেশ করবে। এরপর ফোনটি ভারতে পেশ করা হবে।
Vivo V29 5G-এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: Vivo V29 5G ফোনে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট দেখা যেতে পারে।
- প্রসেসর: শক্তিশালী পারফরম্যান্সের জন্য ইউজাররা এই ফোনে Qualcomm Snapdragon 778G Octacore প্রসেসর পেতে পারেন। লিস্টিঙেও এই চিপসেটের উল্লেখ রয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 8GB RAM দেওয়া হবে বলে জানা গেছে। তবে কোম্পানি ফোনটির একাধিক ভেরিয়েন্ট পেশ করতে পারে। আশা করা হচ্ছে এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
- ক্যামেরা: Vivo V29 5G ফোনে কোম্পানি ট্রিপল রেয়ার ক্যামেরা দিতে পারে। যা 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ লেন্স সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
- ব্যাটারি: এই ডিভাইসটি একটি 4,5000mAh ব্যাটারি সাপোর্ট করতে পারে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে ফাস্ট চার্জিং ফিচারও পাওয়া যাবে।
- OS: এই ফোনটি Android 13 বেসড হতে পারে।
- অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ডিভাইসটিতে ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়াল সিম 5G, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার থাকতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
