Home খবর ভারতে শুরু হল 50MP Selfie সহ এই ফোনের সেল, বিস্তারিত জেনে নিন অফার, ডিসকাউন্ট এবং ডিল

ভারতে শুরু হল 50MP Selfie সহ এই ফোনের সেল, বিস্তারিত জেনে নিন অফার, ডিসকাউন্ট এবং ডিল

ভারতে Vivo V30 Pro ফোনের সেল শুরু হয়ে গেছে। গতকাল অর্থাৎ 17 মার্চ থেকে 50MP সেলফি সেন্সর, 50MP + 50MP + 50MP রিয়ার ক্যামেরা এবং 12GB RAM সহ এই স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। অত্যন্ত স্টাইলিশ লুক এবং অসাধারণ ফিচার সহ এই ফোনের অফার, ডিসকাউন্ট এবং ডিল সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo V30 Pro ফোনের ফটো

Vivo V30 Pro ফোনের দাম

ভারতে ভিভো ভি30 প্রো ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8জিবি র‍্যাম এবং 256জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 41,999 টাকা। একইভাবে 12জিবি র‍্যাম এবং 512জিবি স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 46,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 17 মার্চ থেকে এই ফোনটি Andaman Blue এবং Classic Black কালারে সেল করা হবে।

Vivo V30 Pro ফোনের অফার

কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সহ অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে ভিভো V30 প্রো ফোনের সেল শুরু হয়ে গেছে। vivo.in এর মাধ্যমে এই ফোনটি কিনলে HDFC এবং ICICI ব্যাঙ্কের ইউজাররা 10% ছাড় পাবেন। এই ফোনের 8GB মডেলে 4199 টাকা এবং 12GB মডেলে 4699 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে এই দুটি মডেলের দাম যথাক্রমে 37,800 টাকা এবং 42,300 টাকা হয়ে যাবে। এই ফোনটি 6 এবং 9 মাসের No Cost EMI এর মাধ্যমেও কেনা যাবে। ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি কিনলে HDFC এবং SBI কার্ড ইউজাররা 4200 টাকা ছাড় পাবেন।

Vivo V30 Pro ফোনের স্পেসিফিকেশন