কয়েক দিন আগেই ভিভো তাদের নতুন ভি সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Vivo V70 এবং Vivo V70 Elite স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে। আজ থেকে ভারতে স্টাইলিশ লুক, অ্যাডভান্স ক্যামেরা এবং শক্তিশালী পারফরমেন্স সহ ফোনটির সেল শুরু হয়েছে। প্রথম সেল হিসাবে কোম্পানির পক্ষ থেকে দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। Vivo V70 সিরিজে 5700 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং ফোনটিতে 2 বছরের ওয়ারেন্টি সহ কেনা যাচ্ছে।
Vivo V70 Elite ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 51,999 টাকা, 12GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 56,999 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 61,999 টাকা রাখা হয়েছে। ব্যাঙ্ক অফার হিসাবে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 10 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
Vivo V70 Elite ফোনটিতে 6,200 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। সবচেয়ে বেশি চার ফোনটির টপ ভেরিয়েন্টে দেওয়া হচ্ছে। 12GB + 512GB স্টোরেজ অপশন কেনার সময়ে 6,200 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। একইভাবে 12GB + 256GB স্টোরেজ অপশন 5,700 টাকার এবং 8GB+256GB স্টোরেজ অপশন 5,200 টাকার ছাড় সহ সেল করা হচ্ছে।
কোম্পানির Vivo V70 ফোনটি দুটি মেমোরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম প্রায় 45,999 টাকা 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম প্রায় 49,999 টাকা রাখা হয়েছে।
Vivo V70 5G ফোনটি 10% ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 4,600 টাকার ছাড় সহ কেনা যাবে এবং 12GB RAM সহ 5G ফোনটিতে 5,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। HDFC, Axis, Kotak এবং ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
কোম্পানির পক্ষ থেকে অফার সহ Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটিতে 1 বছরের স্ট্যান্ডার্ড কোম্পানি ওয়ারেন্টি এবং অতিরিক্ত 1 বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। অন্যদিকে নতুন Vivo 5G ফোনগুলি 18 মাসের No-Cost EMI অপশনে কেনা যাবে। একইভাবে ফোনটি কেনার সময়ে মাত্র 1499 টাকা অতিরিক্ত খরচ করলে TWS 3e ইয়ারবাডস পাওয়া যাবে। এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, আমাজন, ফ্লিপকার্ট ও অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে।
Vivo V70 Elite স্মার্টফোনটি শক্তিশালী Snapdragon 8s Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Vivo V70 5G ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ কাজ করে। গেমিং এক্সপিরিয়েন্সের জন্য V70 Elite ফোনটিতে X-axis Linear Motor দেওয়া হয়েছে। এই Vivo 5G ফোনগুলিতে 6.59 ইঞ্চির 1.5K Flat AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটিতেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP Night Telephoto ক্যামেরা এবং 8MP Wide-Angle লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo 5G ফোনগুলিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটি OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।
Vivo V70 সিরিজের নতুন Vivo V70 এবং Vivo V70 Elite স্মার্টফোনদুটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:
