Home খবর লঞ্চ হল Vivo V70 Lite 5G স্মার্টফোন, রয়েছে 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং ফিচার এবং Dimensity 7400 Turbo চিপ

লঞ্চ হল Vivo V70 Lite 5G স্মার্টফোন, রয়েছে 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং ফিচার এবং Dimensity 7400 Turbo চিপ

Vivo অফিসিয়ালি তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Vivo V70 Lite 5G লঞ্চ করে দিয়েছে। আপাতত এই ফোনটি UAE এর মার্কেটে পেশ করা হয়েছে। এই ফোনটি আগের Vivo V60 Lite ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হয়েছে। এই নতুন ফোনটির ডিজাইন ও বেশিরভাগ স্পেসিফিকেশন আগের মডেলটির মতোই, তবে এবার অপেক্ষাকৃত বেশি শক্তিশালী Dimensity 7400 Turbo প্রসেসর ব্যাবহার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Vivo V70 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

Vivo V70 Lite 5G ফোনে 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। 3,000nits পীক ব্রাইটনেসের দৌলতে এই ফোনে দারুণ আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে। ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর অবস্থিত পাঞ্চ হোল কাট‌আউটের মধ্যে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসিঙের জন্য Vivo V70 Lite 5G ফোনে MediaTek Dimensity 7400 Turbo চিপসেট দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই প্রসেসর আগের ফোনে ব্যাবহৃত Dimensity 7360 চিপের আপগ্ৰেডেড ভার্সন। এই দুটি প্রসেসর অনেকটা এক রকম হলেও, নতুন চিপে 2.6GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 পারফরমেন্স কোর যোগ করা হয়েছে। পুরনো চিপের ক্ষেত্রে এই স্পীড ছিল 2.5GHz। এই ফোনটিতে 8GB LPDDR4X RAM এবং 128GB/256GB UFS 3.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এই নতুন ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Vivo V70 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।

Vivo V70 Lite 5G ফোনের দাম

কোম্পানির পক্ষ থেকে Vivo V70 Lite 5G ফোনটি ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির 8GB + 128GB মডেলের দাম AED 1,099 অর্থাৎ প্রায় 28,636 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে এই ফোনের 8GB + 256GB মডেল AED 1,299 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 33,847 টাকার কাছাকাছি।

আপাতত কোম্পানির পক্ষ থেকে Vivo V70 Lite 5G ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।