ফেব্রুয়ারি মাসের দিকে vivo V70 5G সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে vivo V70, V70 FE এবং V70 Elite স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এর নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং vivo V80 ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। সম্প্রতি লিকের মাধ্যমে vivo V80 ফোনের সংক্রান্ত তথ্য জানা গেছে। একাধিক লিকের মাধ্যমে vivo V80 ফোনের স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo V80 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
আসন্ন vivo V80 5G ফোনটিতে Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর, যা 3.0GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। কোম্পানির vivo V70 Elite ফোনটি এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ V80 ফোনের পারফরমেন্স পাওয়ার ভি70 এলিটের মতো হতে পারে।
জানিয়ে রাখি আমাদের টেস্টে V70 Elite ফোনটি 18,15,619 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে LPDDR5X RAM টেকনোলোজি রয়েছে, এর ফলে ফাস্ট এবং স্মুথ মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং vivo V80 5G ফোনটিতে RAM ফিচার রয়েছে এবং একইসঙ্গে UFS 4.1 Storage সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড লেটেস্ট OriginOS সহ লঞ্চ করা হবে।
vivo V80 5G ফোনটিতে 200MP camera দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফটোগ্রাফির ও ভিডিওগ্রাফির জন্য ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V80 ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
আপকামিং vivo 5G ফোনে 6.59-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনে 1.5K পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। মনে করিয়ে দিই vivo V70 ফোনের একই সাইজের স্ক্রিন দেওয়া হয়েছিল। এই flat AMOLED স্ক্রিন 5000nits পিক ব্রাইটনেস, 4320Hz PWM ডিমিং এবং 3D Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মতো ফিচার থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo V80 ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি ভি সিরিজের V70 এবং V70 Elite ফোন দুটিতে 6500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাটারির দিক দিয়ে vivo V80 ফোনে বড় আপগ্রেড পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে vivo V80 ফোনটি Bypass Charging টেকনোলজি সহ লঞ্চ করা হতে পারে।
আসন্ন vivo V80 ফোনের সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানা যায়নি। 2026 সালের তৃতীয় কোয়ার্টারে ফোনটি লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ভারতে Vivo V80 লঞ্চ হতে এখনও অনেকটাই দেরি আছে এবং ততদিনে এই আপকামিং ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে। বর্তমানে Vivo V80 5G ফোনটির স্পেসিফিকেশন শুধুমাত্র লিক হিসাবেই ধরা উচিৎ।
vivo V70 সিরিজের বেস ভেরিয়েন্ট vivo V70 ফোনটির 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 49,999 টাকা রাখা হয়েছিল।
vivo V70 Elite ফোনটির 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 51,999 টাকা এবং 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 56,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশন 61,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
vivo V70 FE ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 40,999 টাকা ও 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 44,999 টাকা রাখা হয়েছিল।
