বর্তমানে Vivo তাদের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন নিয়ে কাজ করছে। Xiaomi, Oppo, Realme, Samsung, Motorola এবং OnePlus এর মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্মার্টফোন লঞ্চ করেছে৷ এবার Vivo তাদের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। আসন্ন Vivo স্মার্টফোনটিকে মডেল নম্বর V2170A সহ চিনের 3C অথরিটিতে দেখা গেছে। Tipster WHY LAB দাবি করেছে যে এই Vivo স্মার্টফোনটি Vivo X Note নামে লঞ্চ করা যেতে পারে। এর সাথে তিনি এই Vivo স্মার্টফোনের বেশ কিছু স্পেসিফিকেশনও শেয়ার করেছেন।
টিপস্টার দাবি করেছে যে মডেল নম্বর V2170A, স্মার্টফোনটি সম্পর্কে আগে বলা হয়েছিল যে এটি Vivo NEX 5 হিসাবে চালু করা যেতে পারে। এখন বলা হচ্ছে এই Vivo স্মার্টফোনটি Vivo X Note নামে পেশ করা হতে পারে। 3C সার্টিফিকেশনের ওয়েবসাইট থেকে জানা যায় যে এই Vivo ফোনটি 80W ফাস্ট চার্জ সাপোর্ট সহ দেওয়া যেতে পারে। ফোনটি TENAA-এর ওয়েবসাইটেও তালিকাভুক্ত করা হয়েছে কিন্তু এটা থেকে কোন তথ্য সামনে আসেনি।
Vivo X Note এর স্পেসিফিকেশন
Vivo X Note স্মার্টফোনে 7-ইঞ্চি Samsung AMOLED E5 ডিসপ্লে দেওয়া যেতে পারে। Samsung এর এই ডিসপ্লেটি একটি বাঁকানো প্রান্তের সাথে থাকবে, যেখানে সেলফির জন্য একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে। এই ডিসপ্লের রেজলিউশন হবে Quad HD+ এবং রিফ্রেশ রেট হবে 120Hz। টিপস্টার Bald is Panda এর অনুসারে, এই Vivo স্মার্টফোনটির ডায়মেনশন হবে 168 x 76 x 9.2 mm এবং ওজন 221 গ্রাম।
বর্তমানে, আসন্ন Vivo X Note স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি। এই Vivo স্মার্টফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা তে একটি 50-মেগাপিক্সেল Samsung S5KGN1 সেন্সর থাকবে। এর সাথে ফোনের অন্যান্য ক্যামেরা সেন্সরের কথা বললে, এতে 48-মেগাপিক্সেল Sony IMX598 লেন্স, 12-মেগাপিক্সেল Sony IMX663 স্নাইপার এবং 8-মেগাপিক্সেল OV08A10 টেলিফটো ক্যামেরা (5x জুম) দেওয়া যেতে পারে।
কবে লঞ্চ হবে Vivo X Note?
Vivo X Note স্মার্টফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Vivo-এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া হবে। এই Vivo স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি মার্চ মাসের মধ্যে লঞ্চ হতে পারে। এর সাথে, জল্পনা রয়েছে যে Vivo তাদের ফোল্ডেবল স্মার্টফোনটিও মার্চ মাসেই লঞ্চ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
