Home খবর 16GB পর্যন্ত RAM সহ Vivo X100 ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিসকাউন্ট, জেনে নিন কোথায় সস্তায় পাওয়া যাচ্ছে এই ফোন

16GB পর্যন্ত RAM সহ Vivo X100 ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিসকাউন্ট, জেনে নিন কোথায় সস্তায় পাওয়া যাচ্ছে এই ফোন

এই বছরের শুরুতে ভারতে Vivo X100 সিরিজ পেশ করে Vivo X100 এবং Vivo X100 Pro নামের দুটি ফোন লঞ্চ করা হয়েছিল। এই ফোনে প্রথম মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 4nm SoC ব্যাবহার করা হয় এবং এতে 50MP Sony IMX920 VCS বায়োনিক প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। বর্তমানে ফ্লিপকার্টে এই ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ 60,000 টাকা দামে সেল করা হচ্ছে। নিচে এই ফোনের ডিল এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Flipkart এ Vivo X100 এর অফার

Vivo X100 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo X100 ফোনে 6.78-ইঞ্চির LTPO এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 1.5K পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, HDR10+, 120Hz রিফ্রেশরেট, 3000 নিটস পীক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9300 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Immortalis-G720 জিপিইউ যোগ করা হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB RAM + 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ রয়েছে।

রেয়ার ক্যামেরা: Vivo X100 ফোনে Zeiss সঞ্চালিত OIS ও LED ফ্ল্যাশের সঙ্গে 50MP Sony IMX920 VCS বায়োনিক প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং OIS ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 64MP টেলিফটো ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Vivo X100 ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকার, হাই ফাই অডিও টেকনোলজি এবং IP68 রেটিং রয়েছে।

ওএস: এই ফ্ল্যাগশিপ ফোন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করে।