Home খবর কনফার্ম হল ভারতের বাজারে Vivo X300 এবং X300 Pro স্মার্টফোনের লঞ্চ, BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল স্মার্টফোনদুটি

কনফার্ম হল ভারতের বাজারে Vivo X300 এবং X300 Pro স্মার্টফোনের লঞ্চ, BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল স্মার্টফোনদুটি

সম্প্রতি চীনের বাজারে Vivo X300 এবং Vivo X300 Pro ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। চীনের পর এবার ভারত সহ গ্লোবাল বাজারে ফোনদুটি পেশ হতে চলেছে। আগমই 30 অক্টোবর মাসে ইউরোপে Vivo X300 সিরিজ লঞ্চ করা হবে। এরপর খুব তাড়াতাড়ি ভারতের বাজারেও ফোনটি পেশ করা হবে। BIS সার্টিফিকেশন সাইটে সিরিজের ফোনগুলি লিস্টেড হয়েছে। একইসঙ্গে ভারতেও Vivo X300 সিরিজের লঞ্চ কনফার্ম ঘোষণা করা হয়েছে।

ভারতে আসন্ন কোনো মোবাইল ভারতীয় আইন এবং নিয়মকানুন মানছে কি না, সেই বিষয়ে কড়া নজর রাখে BIS অর্থাৎ Bureau of Indian Standards। BIS প্রতিটি প্রোডাক্টের কোয়ালিটি ও সেফটি চেক করে এবং এই প্ল্যাটফর্মের অনুমোদন পাওয়ার পর‌ই কোনো কোম্পানি ভারতে ফোন তৈরি বা বিক্রি করতে পারে। এক কথায়, বিআইএস অ্যাপ্রুভাল না পেলে ভারতে আইনত কোনো প্রোডাক্ট বেচা সম্ভব নয়।

তাই BIS সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে শীঘ্রই Vivo X300 এবং Vivo X300 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি কোম্পানি 30 অক্টোবর গ্লোবাল লঞ্চ ইভেন্টের মাধ্যমে Vivo X300 সিরিজ লঞ্চ করতে চলেছে। ইভেন্টের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা 5টা এবং ভারতীয় সময় অনুযায়ী রাত 8টা 30 মিনিটে ইভেন্ট অনুষ্ঠিত হবে। নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসের শুরুতে Vivo X300 সিরিজ ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

চীনের বাজারে Vivo X300 Pro ফোনের দাম প্রায় 65 হাজার টাকা রাখা হতে পারে। এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 অক্টাকোর প্রসেসর এবং টপ ভেরিয়েন্ট 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 4.1 স্টোরেজ ফিচার সহ লঞ্চ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 6510mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এই ফোনেও 90W আল্ট্রা ফাস্ট ফ্ল্যাশ চার্জিং, 40W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার থাকবে।

Vivo X300 Pro ফোনটিতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন এবং আস্পেক্ট রেশিও 20:9 সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন HDR10+, 1-120Hz রিফ্রেশ রেট, 4500 nits পিক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং, এবং DC ডিমিং সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেতে Armor Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

Vivo X300 Pro ফোনটির ক্যামেরা সেটআপে f/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং OIS ফিচারযুক্ত 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর, f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.67 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP Samsung HPB ZEISS APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে, এতে OIS, 3.7x অপটিক্যাল জুম, ZEISS T* কোটিং সাপোর্ট করে। এই ফোনটির V3+ ও VS1 ডুয়েল ইমেজিং চিপ রয়েছে, যা প্রফেশনাল-গ্রেড ফটোগ্রাফি করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo X300 5G ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে 16GB LPDDR5x RAM এবং 1TB স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,040mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 90W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

এই ফোনটিতে BOE Q10+ OLED প্যানেল দিয়ে তৈরি 6.31 ইঞ্চির 1.5K ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে স্ক্রিনে 4500 nits ব্রাইটনেস এবং 2169Hz PWM ডিমিং সহ আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Vivo X300 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে 200MP Samsung HPB সেন্সর এবং 50MP LYT602 পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 50MP Samsung JN1 সেন্সর যোগ করা হয়েছে।

Zeiss ক্যামেরা লেন্সের পাশাপাশি Vivo তাদের নতুন ফোনটি ডেডিকেটেড V3+ চিপ সহ লঞ্চ করেছে। এর ফলে ফটো তোলার পর এই ফিচার পোস্ট-প্রসেসিং আরও উন্নত করতে সাহায্য করে। একইভাবে সেলফির জন্য Vivo X300 ফোনটিতে 50MP Samsung JN1 সেন্সর যোগ করা হয়েছে। ফোনটির দাম প্রায় 50,000 টাকা থেকে শুরু হয়।