Home খবর Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ আসতে চলেছে Vivo X300 FE! লিক হল ব্যাটারি, ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ আসতে চলেছে Vivo X300 FE! লিক হল ব্যাটারি, ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

ভিভো চীনে তাদের Vivo X300 সিরিজ লঞ্চের পর, এবার ভারতের বাজারে এই সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুতেই ভারতে আপকামিং সিরিজ লঞ্চ করা হবে। চীনের বাজারে এই সিরিজের অধীনে Vivo X300 এবং Vivo X300 Pro ফোনদুটি পেশ করা হয়েছিল। তবে প্রকাশ্যে আসা খবর অনুযায়ী ভারতে ফোনগুলির সঙ্গে Vivo X300 FE ফোনটিও লঞ্চ করা হতে পারে। নিচে Vivo X300 FE ফোনের লিক স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

গ্যাজেট ডেটার মাধ্যমে Vivo X300 FE ফোনের ডিটেইলস জানা গেছে। টিপস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে পোস্ট করে জানিয়েছে কোম্পানি চীনে নতুন Vivo S30 Pro Mini ফোনের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি ভারতের বাজারে নাম পরিবর্তন করে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ লিক অনুযায়ী চীনে আসন্ন Vivo S30 Pro Mini ফোনটি ভারতের বাজারে Vivo X300 FE নামে পেশ করা হতে পারে। ভারতে Vivo X300 সিরিজ লঞ্চের পাশাপাশি এই মডেলটিও ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo X300 Mini (S30 Pro Mini) ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এই ফ্ল্যাগশিপ চিপসেটটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের ছোট ভার্সন, যা এখনও পর্যন্ত বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। রিপোর্ট অনুযায়ী এই প্রসেসরটি 3 ন্যানোমিটার প্রসেসরে তৈরি 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

জানিয়ে রাখি Vivo X300 এবং X300 Pro ফোন দুটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। অর্থাৎ যদি প্রকাশ্যে আসা লিকটি সঠিক হয়, তবে এটি Snapdragon প্রসেসর X300 FE সিরিজের প্রথম ফোন হতে চলেছে। জানিয়ে রাখি এর আগের Vivo X200 FE ফোনটিতে MediaTek Dimensity 9300+ প্রসেসর যোগ করা হয়েছিল। তাই Vivo X300 FE ফোনটিতে আরও শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

লিক তথ্য অনুযায়ী কোম্পানির Vivo X300 FE ফোনটি মেটাল ফ্রেমে তৈরি করবে এবং এটি IP69 সার্টিফিকেশন থাকবে। এটি একটি কমপ্যাক্ট 5G ফোন হতে চলেছে। লিকের মাধ্যমে আসন্ন ভিভো ফোনটিতে 6.3 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে বলে জানা গেছে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে হতে পারে।

ফটোগ্রাফির জন্য Vivo X300 FE ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া ডিটেইলস অনুযায়ী ফোনটিতে 50 মেগাপিক্সেলের তিনটি সেন্সর থাকতে পারে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।

Vivo X300 FE ফোনটি একটি কম্প্যাক্ট, তবে শক্তিশালী ফোন হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে লিক অনুযায়ী এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo X300 সিরিজের ভারতের লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তাই বর্তমানে Vivo X300 FE ফোনের সঠিক তথ্য ও স্পেসিফিকেশন জানানো যাচ্ছে না। ভিভো Vivo X300 সিরিজের নতুন আপডেট শেয়ার করা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। বর্তমানে বাজারে উপস্থিত Vivo X300 ও X300 Pro ফোনের ডিটেইলস জানানো জন্য এখানে ক্লিক করুন।