আজকের দিনে দাঁড়িয়ে সেরা ক্যামেরা ফোনের প্রসঙ্গ উঠলে চাইনিজ টেক কোম্পানি ভিভোর ‘এক্স’ সিরিজের নাম তালিকায় ওপরের দিকেই থাকে। এই ধারা বজায় রেখে ভিভো টেক মঞ্চে তাদের লেটেস্ট এক্স300 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ Vivo X300 এবং Vivo X300 Pro স্মার্টফোনদুটি চীনের বাজারে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Vivo X300 ফোনটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই BOE Q10+ OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 4500nits ব্রাইটনেস এবং 2169Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Vivo X300 স্মার্টফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.7GHz থেকে 4.21GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেকর সবচেয়ে নতুন এবং শক্তিশালী Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। এই ভিভো স্মার্টফোনটিতে LPDDR5x RAM রয়েছে, যা ফাস্ট মাল্টিটাস্কিং করতে সক্ষম। একইসঙ্গে ডেটা ট্রান্সফারের জন্য স্মার্টফোনে UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo X300 স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল Samsung HPB সেন্সর এবং 50 মেগাপিক্সেল LYT602 periscope telephoto লেন্স ও 50 মেগাপিক্সেল Samsung JN1 সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 92 ডিগ্রী FOV সাপোর্টেড 50 মেগাপিক্সেল Samsung JN1 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ভিভো তাদের স্মার্টফোনটিতে Zeiss ক্যামেরা লেন্সের পাশাপাশি ডেডিকেটেড V3+ চিপ যোগ করেছে। ক্যামেরার মাধ্যমে ফটো তোলার পর এই ইমেজিং চিপ পোস্ট প্রসেসিং করে এবং লাইট, ব্রাইট, কন্ট্রাস্ট, শার্পনেস ও কালার কারেকশনের মতো মোডগুলিকে রিপেয়ার করে বেস্ট ফটো রেজাল্ট দিতে সাহায্য করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X300 স্মার্টফোনটিতে 6,040mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 90W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং যোগ করা হয়েছে।
Vivo X300 এর দাম
- 12GB RAM + 256GB Storage – 4399 ইউয়ান (প্রায় 54,899 টাকা)
- 12GB RAM + 512GB Storage – 4999 ইউয়ান (প্রায় 62,299 টাকা)
- 16GB RAM + 256GB Storage – 4699 ইউয়ান (প্রায় 58,569 টাকা)
- 16GB RAM + 512GB Storage – 5299 ইউয়ান (প্রায় 66,039 টাকা)
- 16GB RAM + 1TB Storage – 5799 ইউয়ান (প্রায় 72,269 টাকা)
Vivo X300 স্মার্টফোনটি মোট 5টি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেলের 12GB RAM + 256GB স্টোরেজ অপশন প্রায় 54,899 টাকা এবং টপ মডেল 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টে প্রায় 72,269 টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে Vivo X300 স্মার্টফোনটি Pure Black, Free Blue, Lucky Lottery ও Comfortable Purple কালার অপশনে পেশ করা হয়েছে।
