আইফোন 17 সিরিজের পর, এবার আরও একটি ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ হতে চলেছে। ভিভো শীঘ্রই তাদের Vivo X300 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে X300 এবং X300 Pro স্মার্টফোনদুটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ পেশ করা হবে।
সম্প্রতি বেঞ্চমার্ক সাইটে Vivo X300 Pro স্মার্টফোনটি AnTuTu v11 স্কোর 4,011,932 পেয়েছে, এর মধ্যে CPU স্কোর 1,043,247 ও GPU স্কোর 1,510,982 পেয়েছে। জানিয়ে রাখি আপকামিং স্মার্টফোনে Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে। হাই-পারফরমেন্সের জন্য ডিজাইন প্রসেসরে চারটি Cortex-X930 কোর এবং চারটি Cortex-A730 কোর রয়েছে। ভিভো টেক ব্র্যান্ড Arm এর সঙ্গে পার্টনারশিপ সম্পর্কে জানিয়েছে এবং এই চিপের SME2 ইন্সট্রাকশন সেট সাপোর্ট পাওয়া যাবে।
এই টেস্টে Vivo X300 Pro Satellite Communication Edition স্মার্টফোনের ব্যাবহার করা হয়েছে, অর্থাৎ এটি স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার সহ পেশ করা হবে। সম্প্রতি স্মার্টফোনটি চীনের 3C সার্টিফিকেশন পেয়েছে, এর মাধ্যমে এই স্মার্টফোনটিতে 90W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে স্যাটেলাইট কানেক্টিভিটি ছাড়াও একটি ভ্যানিলা মডেলও পেশ করা হতে পারে। স্যাটেলাইট এডিশন 16GB RAM এবং 1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
Vivo X300 Pro স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে OIS ফিচাররযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং OIS সহ 200 মেগাপিক্সেল Samsung HPB পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6,500mAh ব্যাটারি এবং 90W ওয়্যার্ড এবং 30W ওয়্যারলেস চার্জিং দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ভিভো তাদের এই স্মার্টফোনে V3 এবং VS1 ইমেজ প্রসেসিং চিপ ব্যাবহার করবে। এর ফলে দুর্দান্ত ক্যামেরা এবং পারফরমেন্স উপভোগ করা যাবে।
স্মার্টফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে কোম্পানি এই স্মার্টফোনটি বাজারে উপস্থিত অ্যাপেল এবং স্যামসাঙের প্রিমিয়াম স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হিসাবে পেশ করতে চাইছে এবং এই স্মার্টফোনটিকে সরাসরি স্যামসাঙ এস25 আল্ট্রা, Apple iPhone 17 Pro, Oppo Find X9 Pro স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী আপকামিং সিরিজ অক্টোবর মাসে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই সিরিজের লঞ্চ ডেট শেয়ার করা হলেই, আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
