Home খবর Vivo X300 সিরিজে লঞ্চ হতে পারে চারটি নতুন মডেল, পাওয়া যাবে শক্তিশালী স্পেসিফিকেশন

Vivo X300 সিরিজে লঞ্চ হতে পারে চারটি নতুন মডেল, পাওয়া যাবে শক্তিশালী স্পেসিফিকেশন

আগামী মাসে Vivo চীনে তাদের X200 Ultra, X200s এবং X200s Pro স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজ লঞ্চের আগেই কোম্পানির আগামী X-সিরিজ ফ্ল্যাগশিপ সিরিজ সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী এই বছর শেষ কোয়ার্টারে Vivo X300 সিরিজ লঞ্চ করা হতে পারে। সাধারণত ফ্ল্যাগশিপ Qualcomm এবং MediaTek প্রসেসর লঞ্চের পর এই সিরিজ লঞ্চ করা হয়ে থাকে।

চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে এই ডিটেইলস শেয়ার করেছেন।

Vivo X300 সিরিজের ডিটেইলস (লিক)

এখনও Vivo X300 সিরিজ লঞ্চের অনেকটাই সময় বাকি আছে। তাই এখনই এই লিকটিকে সঠিক বলে ধরে নেওয়া উচিৎ হবে না। কোম্পানি আগের মতোই তাদের Vivo X300 এবং Vivo X300 Pro ফোনে MediaTek Dimensity চিপসেট যোগ করতে পারে। অন্যদিকে আলট্রা মডেল ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন প্রসেসর সহ 2026 সালে বাজারে আসতে পারে।

গত বছর ডিসেম্বর মাসে ভারতে Vivo X200 এবং Vivo X200 Pro ফোনদুটি 65,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। এই মাসের শুরুতে প্রকাশ্যে আসা একটি রিপোর্ট অন্নুজায়ি এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে সিরিজের প্রো মিনি ফোনটি লঞ্চ করা হতে পারে।