আগামী 2 ডিসেম্বর ভারতের বাজারে Vivo তাদের নতুন Vivo X300 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজে Vivo X300 এবং Vivo X300 Pro ফোনগুলি পেশ করা হবে। আগেই ফোনদুটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে ইন্ডিয়া ওয়েবসাইটের টিজারের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের ভারতের দাম সম্পর্কে জানানো হয়নি, টিপস্টার অভিষেক যাদব এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে এই সম্পর্কে জানিয়েছে। তাই আপকামিং ফোনের দাম বেশি রাখা হবে বলে মনে করা হচ্ছে।
লিক হওয়া পোস্ট অনুযায়ী ভারতে Vivo X300 ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 75,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ফোনের 12GB + 512GB স্টোরেজ অপশনের দাম 81,999 এবং 16GB + 512GB স্টোরেজ অপশনের দাম 85,999 টাকা রাখা হবে বলে জানা গেছে।
Vivo X300 Pro ফোনটির আরও একটি 16GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 1,09,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। এছাড়া Vivo ফোনটির সঙ্গে Pro Photography Kit দেওয়া হবে, কোম্পানির পক্ষ থেকে এটি বহু দিন ধরে প্রো-ক্যামেরা অ্যাক্সেসারিস হিসাবে প্রোমোট করা হচ্ছে। ভাররতের বাজারে এই প্রোডাক্টটি প্রায় 19,999 টাকা দামে সেল করা হতে পারে। তাই ভারতের বাজারে Vivo তাদের এই সিরিজ আল্ট্রা প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করতে পারে। আগামী 2 ডিসেম্বর এই বিষয়ে সঠিক তথ্য প্রকাশ্যে আসবে।
আপকামিং দুটি মডেলে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে। Vivo X300 ফোনটি একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। ফোনটিতে 6.31 ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই ফোনের ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের রেয়ার প্যানেলে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হতে পারে। তবে এই কম্প্যাক্ট হলেও এতে 6040mAh বড় ব্যাটারি থাকবে।
Vivo X300 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। তবে পাওয়ার ব্যাকআপের জন্যও ফোনটিতে 6510mAh ব্যাটারি রয়েছে।
যারা প্রিমিয়াম ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি এবং ফ্ল্যাগশিপ চিপসেট সহ ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo X300 সিরিজের ফোনগুলি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই সিরিজ বাজারে উপস্থিত Oppo Find X9 সিরিজ, Xiaomi 17 Pro এবং Galaxy S25 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা ফটোগ্রাফি, প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্স সহ এই সিরিজ একটি দারুণ অপশন।
যারা আগামী মাসে ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং সিরিজের অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন এই সিরিজের ফোনগুলির সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
