Vivo তাদের X300 সিরিজের পরিধি বিস্তার করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের হোম মার্কেট চীনে নতুন Vivo X300e স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। Vivo X300, X300 Pro, X300s এবং X300 Ultra ফোনগুলির পর এটি এই সিরিজের পঞ্চম মডেল। এই ফোনটিতে লেটেস্ট Snapdragon ফ্ল্যাগশিপ প্রসেসর, বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে এবং ZEISS টিউনড ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। তবে এই ফোনটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
ডিসপ্লে এবং পারফরমেন্স
Vivo X300e ফোনে 6.59 ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2750×1260 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 10-বিট কালার, P3 ওয়াইড কালার গামুট এবং গেমিঙের সময় 2,000Hz ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট দিতে সক্ষম। ইউজারদের চোখের সুরক্ষার জন্য এতে 4320Hz PWM ডিমিং, AI Eye Comfort ফিচার এবং SGS Low Blue Light সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এছাড়াও এই স্ক্রিনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসিঙের জন্য Vivo X300e ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে।
ক্যামেরা, ব্যাটারি এবং অন্যান্য
ফটোগ্রাফির জন্য Vivo X300e ফোনে ZEISS এর সঙ্গে ডেভেলপ করা ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP Sony IMX921 প্রাইমারি OIS সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং OIS ও 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে অটো ফোকাস ফিচার সহ 50MP Samsung JN1 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ফ্রন্ট, প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ডিং করা যায়।
Vivo X300e ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,200mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে X-axis Linear Motor, VC Cooling System, NFC, IR Blaster, Wi-Fi 7, Bluetooth 5.4, USB Type-C, Dual SIM 5G এবং IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের থিকনেস 7.79mm থেকে 7.99mm এবং ওজন 199.5 গ্ৰাম থেকে 203 গ্ৰামের মধ্যে।
Vivo X300e ফোনের দাম
চীনে Vivo X300e ফোনটি 12GB + 256GB ভেরিয়েন্ট 4,799 ইউয়ান (প্রায় 68,000 টাকা) দামে পেশ করা হয়েছে। একইভাবে এই ফোনের 12GB + 512GB মডেলের দাম রাখা হয়েছে 5,299 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 75,000 টাকার কাছাকাছি। এই ফোনটি Moonlight White, Midnight Black এবং Sunlight Orange কালার অপশনে সেল করা হবে।
যেসব ইউজাররা ফ্ল্যাগশিপ পারফরমেন্স, সুন্দর ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Vivo X300e ফোনটি সুন্দর বিকল্প। চীনে এই ফোনটিকে Xiaomi, OnePlus, iQOO ও Honor ব্র্যান্ডের বিভিন্ন ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা চীনে রয়েছেন এবং 70,000 টাকা খরচ করে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Vivo X300e ফোনটি দেখতে পারেন। তবে অন্যান্য মার্কেটে ইউজারদের জন্য এই সিরিজের অন্য ফোনগুলি বা এই রেঞ্জের অন্যান্য ডিভাইস ভালো।
