Home খবর লিক হল Vivo X300e স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 7100mAh ব্যাটারি এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর

লিক হল Vivo X300e স্মার্টফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 7100mAh ব্যাটারি এবং Snapdragon 8 Gen 5 প্রসেসর

Vivo তাদের ফ্ল্যাগশিপ X300 সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। কারণ সম্প্রতি এই সিরিজের আপকামিং Vivo X300e স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চীনের TENAA এবং 3C সার্টিফিকেশন সাইটে ফোনটি স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং স্পীড সম্পর্কে জানা গেছে। একইসঙ্গে টিপস্টার Digital Chat Station আসন্ন ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300e স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

TENAA এবং 3C সাইটে দেখা গেল Vivo X300e

লিক অনুযায়ী TENAA এবং 3C ডেটাবেসে Vivo X300e ফোনটি V2612A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। TENAA লিস্টিং অনুযায়ী ফোনটিতে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2750 × 1260 পিক্সেল (1.5K) রেজোলিউশন সাপোর্ট করতে পারে। আপকামিং ফোনের ডায়মেনশন 157.52 × 74.33 × 7.99mm এবং ওজন 203 গ্রাম হবে বলে জানা গেছে। 3C সার্টিফিকেশন সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

Vivo X300e ফোনের সম্ভাব্য প্রসেসর এবং স্টোরেজ

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Vivo X300E ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। TENAA লিস্টিঙের মাধ্যমে 3.8GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর সম্পর্কেও জানা গেছে। ফলে আপকামিং ফোনে এই চিপসেট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি 8GB, 12GB এবং 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে স্টোরেজের জন্য ফোনে 128GB, 256GB, 512GB এবং 1TB পর্যন্ত অপশন যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনটি Android অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

থাকতে পারে 50MP ZEISS ক্যামেরা

Vivo X300e ফোনে ট্রিপল ররেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই পেরিস্কোপ সেন্সর Sony IMX সিরিজের হতে পারে। ফোনে ZEISS ইমেজিং সাপোর্ট দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনে 2x অপটিক্যাল জুম যোগ করা হতে পারে।

বড় ব্যাটারি সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচারের সম্ভাবনা

লিক অনুযায়ী Vivo X300e ফোনে 7015mAh রেটেড ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এর সাধারণ সাইজ প্রায় 7100mAh হতে পারে। একইসঙ্গে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়া ফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মেটাল ফ্রেম, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, Bluetooth, ফেস আনলক এবং উপরের বাঁদিকে নতুন স্কয়ার ক্যামেরা মডিউল ডিজাইন দেওয়া হতে পারে।

কবে হতে পারে লঞ্চ?

Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo X300e ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে প্রকাশ্যে আসা সার্টিফিকেশন এবং লিক দেখে মনে করা হচ্ছে শীঘ্রই কোম্পানি চীনের বাজারে ফোনটি লঞ্চ করতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য সঠিক হলে আপকামিং X300E ফোনটি বড় ব্যাটারি, ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর এবং ZEISS ক্যামেরা সহ একটি প্রিমিয়াম স্মার্টফোন হয়ে উঠতে পারে।

যারা ফ্ল্যাগশিপ মিড রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা চীনের বাজারে Vivo X300e ফোনটির লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ভারতীয় ইউজাররা vivo X300 FE ফোনটি কিনতে পারেন। ভবিষ্যতে এই ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।