গত মাসে ভিভো তাদের চীনের বাজারে X500 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে vivo X500, vivo X500 Pro এবং vivo X500 Pro Max স্মার্টফোনগুলি পেশ করা হয়েছিল। এবার চীনের বাইরে গ্লোবাল বাজারেও এই ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ হতে চলেছে। শুরুতে এই সিরি ইউরোপের মার্কেটে লঞ্চ করা হবে এবং এর কিছু দিন পরই ভারতের বাজারেও পেশ করে দেওয়া হবে।
vivo X500 সিরিজের গ্লোবাল লঞ্চ
আগামী 27 অক্টোবর কোম্পানির পক্ষ থেকে ইউরোপে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে vivo X500 সিরিজ গ্লোবাল বাজারে পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও আপকামিং মডেলের নাম প্রকাশ করা হয়নি, তবে চীনের বাইরে vivo X500 এবং vivo X500 Pro Max ফোনদুটি পেশ করা হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত জানানো হয়নি।
জানিয়ে রাখি 27 অক্টোবর বিকেল 4টের সময়ে vivo X500 Series এর গ্লোবাল লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী রাত 8টা 30 মিনিট হবে। কোম্পানির অফ্লাইন ওয়েবসাইট সহ ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে vivo X500 সিরিজের লঞ্চ লাইভ স্ট্রিমিং করা যাবে।
vivo X500 ফোনের স্পেসিফিকেশন
vivo X500 ফোনটি 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9600 অক্টাকোর প্রসেসর সহ চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। একই প্রসেসর গ্লোবাল মদেলেও দেওয়া হবে। vivo X500 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। vivo X500 ফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo X500 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP Pro-গ্ৰেড Sony LYTIA 828 প্রাইমারি সেন্সর, 64MP LYTIA 610 টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
vivo X500 Pro Max ফোনের স্পেসিফিকেশন
vivo X500 Pro Max ফোনটি সিরিজের সবচেয়ে বড় মডেল। এই ফোনে 6.85 ইঞ্চির 2K BOE Q11 LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LTPO OLED প্যানেল ব্যাবহার করা হয়েছে। ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ভিভোর বক্তব্য অনুযায়ী ফোনের ডিসপ্লে 21% এর চেয়েও কম পাওয়ার কঞ্জামশন করে।
প্রসেসিঙের জন্য vivo X500 Pro Max ফোনে MediaTek Dimensity 9600 Pro চিপসেট দেওয়া হয়েছিল এবং একই প্রসেসর সহ গ্লোবাল মডেলও লঞ্চ করা হতে পারে। মনে করিয়ে দিই এখনও পর্যন্ত কোনো ফোন এই প্রসেসর সহ পেশ করা হয়নি। এই 2nm আর্কিটেকচারে তৈরি প্রসেসর 4.55GHz টপ ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। এটি MediaTek এর সবচেয়ে শক্তিশালী প্রসেসর।
vivo X500 Pro Max ফোনে 50MP সেলফি সেন্সর দেওয়া হয়েছে। vivo X500 Pro Max ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200MP Samsung HP0 টেলিফটো লেন্স, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony LYT-910 প্রাইমারি সেন্সর রয়েছে। vivo X500 Pro Max ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 8000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
