Home খবর IMEI ডেটাবেসে লিস্টেড হল Vivo X500 Pro Max স্মার্টফোন, থাকতে পারে নতুন Sony ক্যামেরা সেন্সর

IMEI ডেটাবেসে লিস্টেড হল Vivo X500 Pro Max স্মার্টফোন, থাকতে পারে নতুন Sony ক্যামেরা সেন্সর

আগামী কয়েক মাসের মধ্যে Vivo তাদের আপকামিং ফ্ল্যাগশিপ X500-সিরিজ লঞ্চ করতে পারে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Vivo X500 Series এর অধীনে তিনটি মডেল পেশ করা হতে পারে। তবে এবার রিপোর্টের মাধ্যমে চতুর্থ মডেল সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে টিপস্টার Digital Chat Station আসন্ন Vivo X500 সিরিজের ক্যামেরা আপগ্রেড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে।

SmartPrix এর রিপোর্ট অনুযায়ী IMEI ডেটাবেসে Vivo X500 Pro Max ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে এই বছর কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে নতুন মডেল পেশ করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং X500 Pro Max ফোনটি কোম্পানির আল্ট্রা মডেলের পর সবচেয়ে প্রিমিয়াম মডেল হতে পারে।

আগের লিক অনুযায়ী IMEI ডেটাবেসে Vivo X500e, Vivo X500 এবং Vivo X500 Pro ফোনগুলি দেখা গিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনগুলি একইসঙ্গে লঞ্চ করবে না কি আলাদা-আলাদা সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বর মাসে Vivo X500 সিরিজ পেশ করা হতে পারে।

আগের লিকের মাধ্যমে Vivo X500 Pro Max ফোনে 6.9 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে থাকতে পারে বলে জানা গিয়েছিল। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 9600 সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে প্রায় 7000mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং চার্জ করার জন্য এতে 100W ওয়্যারর্ড এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Vivo এর আসন্ন ফোনের ক্যামেরা সেগমেন্টের ক্ষেত্রে বড় আপগ্রেড পাওয়া যাবে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী Vivo X500 সিরিজের ফটোগ্রাফির ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ফোনে Dimensity প্রসেসর সহ তিনটি মডেলে প্রায় 1/1.28 ইঞ্চির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এতে নতুন Sony LYT-838 সেন্সর দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max ফোনের মতো হাই-এন্ড মডেলে LOFIC (Lateral Overflow Integrator Capacitor) সেন্সর টেকনোলোজি দেওয়া হতে পারে। এই টেকনোলোজি ডায়নেমিক রেঞ্জে সুন্দর করতে এবং জোরালো আলোর উপস্থিতিতে ওভারএক্সপোজার কমাতে সাহায্য করবে। অর্থাৎ আরও বেশি ন্যাচারাল এবং ডিটেইলস সহ রেজাল্ট পাওয়া যাবে।

প্রকাশ্যে আসা লিক সঠিক হলে আপকামিং Vivo X500 সিরিজ ক্যামেরা এবং ব্যাটারি উভয় ক্ষেত্রেই বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। যারা ফ্ল্যাগশিপ ক্যামেরা এক্সপিরিয়েন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য Pro Max ফোনটি দারুণ অপশন হবে। ভবিষ্যতে Vivo X500 সিরিজের নতুন তথ্য আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।