লিক হল Vivo X500 সিরিজের গুরুত্বপূর্ণ ডিটেইলস, 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে চারটি মডেল

Vivo তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Vivo X500 সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, এর আগেই এই সিরিজের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। লেটেস্ট লিক অনুযায়ী কোম্পানির আপকামিং Vivo X500 সিরিজের অধীনে চারটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই সিরিজে Vivo X500e, Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max ফোনগুলি পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফ্ল্যাগশিপ Vivo X500 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

Vivo X500 সিরিজে থাকতে পারে চারটি মডেল

টিপস্টার Smart Pikachu জানিয়েছে Vivo X500 সিরিজে Vivo X500e, Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max মডেলগুলি লঞ্চ করা হতে পারে। এছাড়া রিপোর্ট অনুযায়ী কোম্পানি 2027 সালের প্রথম কোয়ার্টারে Vivo X500s এবং Vivo X500 Ultra ফোনের পাশাপাশি আরও দুটি মডেল পেশ করা হতে পারে। তবে লেটেস্ট লিকের মাধ্যমে বাঁকি দুটি ফোনের সম্পর্কে জানা যায়নি।

লিক হল Vivo X500 Pro Max ফোনের ডিটেইলস

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Vivo X500 Pro Max ফোনের ইঞ্জিনিয়রিং প্রোটোটাইপে 6.85-ইঞ্চির 2K LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ডিসপ্লে LIPO প্যাকেজিং ফিচার সহ পেশ করা হতে পারে, এর চারদিকে অত্যন্ত পাতলা বেজল দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনে 2.5D ফ্ল্যাট ডিসপ্লে এবং বড় রাউন্ডেড কর্নার থাকতে পারে। তবে BOE ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী Vivo X500 Pro Max ফোনে LPDDR6 RAM দেওয়া হতে পারে। এই তথ্য সঠিক হলে ভিভো এই আগামী প্রজন্মের মেমরি টেকনোলজি ব্যাবহার করা প্রথম দিকের কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে উঠতে পারে।রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে MediaTek এর আপকামিং Dimensity 9600 Pro প্রসেসর দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি।

Vivo X500 Pro Max ফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে, এতে বড় 1/1.4-ইঞ্চির থাকতে পারে। এছাড়া ফোনে Sony LYT-838 বেস্ড 50MP প্রাইমারি ক্যামেরা LOFIC টেকনোলোজি এবং 50MP IMX8-সিরিজের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী কোম্পানি 8,000mAh সাইজ ব্যাটারির ওপর কাজ শুরু করেছে। যেহেতু এখনও পর্যন্ত এই বিষয়ে কনফার্ম জানা যায়নি, তাই লঞ্চের সময় বেশ কিছু পরিবর্তন হতে পারে।

প্রকাশ্যে এল Vivo X500e ফোনের ডিটেইলস

Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Vivo X500e ফোনে 6.59-ইঞ্চির কম্প্যাক্ট ডিসপ্লে এবং Snapdragon 8-সিরিজের প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনের উপরের ডানদিকে স্কয়ার শেপের ক্যামেরা মডিউল থাকতে পারে। এটি ZEISS-টিউন ক্যামেরা হতে পারে।

Vivo X500e ফোনের ডিজাইন X500 সিরিজের অন্যান্য মডেলের চেয়ে অনেকটাই আলাদা হতে পারে। এতে রাউন্ডেড ক্যামেরা মডিউল থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের ক্যামেরা ফিচার সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি, তবে এতে বড় সেন্সর সহ IMX8-সিরিজের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যোগ করা হতে পারে।

অবশেষে জানিয়ে রাখি আপাতত প্রকাশ্যে আসা তথ্য শুধুমাত্র একটি লিক হিসাবে মনে করা হচ্ছে। তাই লঞ্চের সময় ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে যারা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here