Home খবর লিক হল Vivo X500 Ultra স্মার্টফোনের ক্যামেরা ডিটেইলস, থাকতে পারে 200MP পেরিস্কোপ সেন্সর

লিক হল Vivo X500 Ultra স্মার্টফোনের ক্যামেরা ডিটেইলস, থাকতে পারে 200MP পেরিস্কোপ সেন্সর

Vivo তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Vivo X500 Ultra ফোনে সুন্দর ক্যামেরা এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য ক্রমাগত কাজ করে চলেছে। লঞ্চের এখনও কয়েক মাস দেরি রয়েছে ঠিকই, তবে নতুন লিকের মাধ্যমে ফোনটির টেলিফটো লেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo X500 Ultra ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন ফাইনাল করা হয়নি। Vivo তাদের আপকামিং ফোনের জন্য আলাদা-আলাদা 200 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর টেস্টিং করছে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Vivo X500 Ultra ফোনের ক্যামেরা ডিটেইলস

লিক অনুযায়ী আপাতত Vivo তিনটি আলাদা-আলাদা 200MP পেরিস্কোপ টেলিফটো সেন্সরের ওপর কাজ করছে। এই ফোনে 1/1.12-ইঞ্চি, 1/1.3-ইঞ্চি এবং 1/1.4-ইঞ্চি সেন্সর থাকতে পারে। তবে 1/1.12-ইঞ্চির সেন্সর সবচেয়ে বড় বিকল্প বলে শোনা যাচ্ছে, এটি অনেক দূরের বিষয়বস্তুর ফটোগ্রাফির ক্ষেত্রে দারুণ ইমেজ কোয়ালিটি এবং ভালো লাইট ক্যাপচার করার জন্য টেস্ট করা হচ্ছে। অন্যদিকে 1/1.3-ইঞ্চির এবং 1/1.4-ইঞ্চির সেন্সর পারফরমেন্স এবং ফোনের ডিজাইনের দিক দিয়ে ভালো অপশন হতে পারে।

রিপোর্ট অনুযায়ী ভিভোর ইঞ্জিনিয়ারিং টীম বর্তমানে এই তিনটি সেন্সরের সুবিধা এবং খামতি নিয়ে টেস্টিং করছে। বড় সেন্সর কম আলোতেও সুন্দর ছবি ও বেশি ডিটেইলস ক্যাপচার করতে পারে, তবে এর জন্য ক্যামেরা মডিউল‌ও বড় করতে হবে। এর ফলে ফোনের থিকনেস এবং ইন্টারনাল ডিজাইনের ওপর প্রভাব পড়তে পারে। অপরদিকে সুন্দর ডিজাইন এবং কম্প্যাক্ট ক্যামেরা মডিউলের সঙ্গে ছোট সেন্সর সহজেই ফিট হয়ে যাবে।

সম্প্রতি প্রকাশ্যে আসা নতুন তথ্য জুন মাসের রিপোর্টের মতো একইরকম বলে মনে করা হচ্ছে। তখন Digital Chat Station জানিয়েছিল Vivo এর পক্ষ থেকে 10x পেরিস্কোপ ক্যামেরার প্রোটোটাইপ বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরিবর্তে কোম্পানি এবার সিঙ্গেল 200MP পেরিস্কোপ ক্যামেরা এবং ইন-সেন্সর জুম টেকনোলোজি ব্যাবহারের পরিকল্পনা করছে। অর্থাৎ ভিভো আলাদাভাবে 10x ক্যামেরা যোগ করার বদলে হাই-রেজোলিউশন সেন্সর এবং অ্যাডভান্স জুম অ্যালগরিদমে ফোকাস করতে পারে।

লঞ্চ হতে দেরি আছে

বর্তমানে Vivo X500 Ultra ফোনটি ডেভলপমেন্ট স্টেজে রয়েছে, তাই ভবিষ্যতেও এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশনের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে। আপাতত কোম্পানির ফোনের জন্য আলাদা-আলাদা অপশনের ওপর টেস্ট করা হচ্ছে। ফলে পরবর্তী সময়ে অসাধারণ ক্যামেরা কম্বিনেশন পাওয়া যাবে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই বছর Vivo X500 Ultra ফোনটি লঞ্চ করা হবে না বলেই মনে করা হচ্ছে। 2027 সালের প্রথম কোয়ার্টারে গ্লোবাল বাজারে ফোনটি পেশ করা হতেও পারে। যারা আগামী বছর নতুন ফ;ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা আসন্ন Vivo X500 Ultra ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে নোতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।