Home খবর Snapdragon 888 চিপসেট, 50MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo X60T Pro+, জেনে নিন দাম ও ডিটেইলস

Snapdragon 888 চিপসেট, 50MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo X60T Pro+, জেনে নিন দাম ও ডিটেইলস

এই বছরের শুরুর দিকে ভিভো তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন সিরিজ ‘ভিভো এক্স60’ লঞ্চ করেছিল। চীনে এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Vivo X60, Vivo X60 Pro এবং Vivo X60 Pro+ নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়। এছাড়া গত মাসে কোম্পানি এই সিরিজের Vivo X60 Curved Edition লঞ্চ করেছে। এবার ভিভো তাদের ‘এক্স60’ সিরিজে Vivo X60T Pro+ নামের একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। Vivo X60T Pro+ ফোনটি আসলে কোম্পানির আগে লঞ্চ করা Vivo X60 Pro+ এর ছোট ভার্সন। কোম্পানি তাদের এই লেটেস্ট ফোনে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ডাউনগ্ৰেড করেছে। Vivo X60 Pro+ এ 32 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর দেওয়া হয়েছিল, কিন্তু Vivo X60T Pro+ এর ক্ষেত্রে 12 মেগাপিক্সেলের সেন্সর যোগ করা হয়েছে। এই পোস্টে আমরা Vivo X60T Pro+ এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলব।

দাম

কোম্পানির পক্ষ থেকে Vivo X60T Pro+ ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে এবং ফোনটির বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে। ভিভো তাদের Vivo X60T Pro+ এর 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম রেখেছে 4,999 RMB (প্রায় 57,470 টাকা)। এক‌ইভাবে ফোনটির 12 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 5,999 RMB (অর্থাৎ প্রায় 68,970 টাকা) দামে পেশ করা হয়েছে।

Vivo X60T Pro+

কোম্পানির পক্ষ থেকে তাদের Vivo X60T Pro+ ফোনটিতে 2376 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.56 ইঞ্চির FHD+ E3 Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 1300 নিটস, রিফ্রেশরেট 120 হার্টস এবং এই ডিসপ্লে HDR10+ সার্টিফাইড। এছাড়াও এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার এবং পাঞ্চ হোল কাট‌আউট আছে।

Vivo X60T Pro+ ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 660 জিপিইউ যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অরিজিন ওএস 1.0 তে কাজ করে।

ফোটোগ্রাফির জন্য Vivo X60T Pro+ ফোনটিতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50 মেগাপিক্সেলের Samsung GN1 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 48MP SONY IMX598 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5x অপ্টিক‍্যাল জুম সাপোর্টেড 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স এবং 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স আছে। ফোনটিতে সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 55 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200 এম‌এএইচের ব‍্যাটারি রয়েছে। এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল সিম, 4জি, 5জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, গ্লোনাস এবং ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন