Home খবর অফিসিয়ালি লঞ্চ হয়েছে সস্তা ভিভো স্মার্টফোন Vivo Y05e, রয়েছে 5150mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতা

অফিসিয়ালি লঞ্চ হয়েছে সস্তা ভিভো স্মার্টফোন Vivo Y05e, রয়েছে 5150mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতা

কিছু দিন আগেই গুগল প্লে কনসোলে Vivo Y05e ফোনটি দেখা গিয়েছিল এবং এই লিস্টিং থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনটি দক্ষিণ আফ্রিকার বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনটি এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। এই লো বাজেট ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y05e ফোনের দাম

দক্ষিণ আফ্রিকার অন্যতম শপিং সাইট ভোডাকমের মাধ্যমে Vivo Y05e ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটি 4GB RAM + 64GB storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে 2499 সাউথ আফ্রিকান রান্ড, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 14,500 টাকার কাছাকাছি।

এই ফোনটিতে RAM expansion টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM (4GB+4GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। বিদেশে এই ফোনটি Green কালার অপশনে সেল করা হবে। ভারতের বাজারে Vivo Y05e 4G ফোনটি পেশ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Vivo Y05e ফোনের স্পেসিফিকেশন

Vivo Y05e ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনটির ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি। এতে ন্যারে বেজল ও চ‌ওড়া চিন পার্ট রয়েছে। এই ফোনটির থিকনেপ 76.95mm এবং ওজন 199 গ্ৰাম। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo Y05e 4G ফোনে Unisoc T606 চিপসেট যোগ করা হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

Vivo Y05e 4G ফোনের ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশের সঙ্গে 8MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi, Bluetooth ও USB-C পোর্টের পাশাপাশি 3.5mm অডিও জ্যাক রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Vivo Y05e 4G ফোনে 5150mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমান বড় ব্যাটারির যুগে দাঁড়িয়ে এই ব্যাটারি কিছুটা ছোট মনে হতে পারে। তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 4 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে। ফলে উঁচু থেকে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না।