Highlights
- অনলাইনে এবং অফলাইনে সেল করা হবে Vivo Y17s।
- এই ফোনটি Glitter এবং और Forest Green কালারে পেশ করা হয়েছে।
- এতে Helio G85 প্রসেসর রয়েছে।
Vivo অফিসিয়ালি ভারতে Vivo Y17s ফোনটি লঞ্চ করেছে। ফোনটি মিড রেঞ্জ ক্যাটাগরিতে পেশ করা হয়েছে। এই ফোনে ওয়াটার ড্রপ ডিজাইনের 6.65 ইঞ্চি এলসিডি স্ক্রিন যোগ করা হয়েছে। ফোনটি লঞ্চের সঙ্গে সঙ্গে কোম্পানি জানিয়ে দিয়েছে Y17s ফোনটি ভারতের গ্রেটার নয়ডাতে অবস্থিত প্লান্টে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই ফোনটি দেশি স্মার্টফোন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: আজ ভারতের বিভিন্ন শহরে সোনার দাম (2 অক্টোবর, 2023)
Vivo Y17s এর দাম এবং সেল
- Vivo Y17s ফোনটি দুটি মডেলে পেশ করা হয়েছে।
- ফোনটির 4GB+64GB মডেল 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
- এই ফোনের 4GB+128GB ভেরিয়েন্ট 12,499 টাকা দামে সেল করা হবে।
- ফোনটি গ্লিটার পার্পল এবং ফরেস্ট গ্রীন কালারে পেশ করা হয়েছে।
- গতকাল অর্থাৎ 2 অক্টোবর থেকে ফোনটি অনলাইন এবং অফলাইন মার্কেটের মাধ্যমে সেল করা হচ্ছে।
Vivo Y17s এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.56 ইঞ্চির এইচডি+ স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লে 1612 × 720 পিক্সেল রেজলিউশন, 60Hz রিফ্রেশরেট এবং 269PPI সাপোর্ট করে।
- প্রসেসর: Vivo Y17s ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি প্রসেসর রয়েছে। এতে Mali-G52 MC2 GPU সহ মিডিয়াটেক হেলিও জি85 যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y17s ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএস 13 এ কাজ করে।
- অন্যান্য: Vivo Y17s ফোনে আইপি54 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4G, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
