চাইনিজ টেক ব্র্যান্ড ভিভো এই বছর শুরু থেকেই যথেষ্ট অ্যাগ্রেসিভ পারফর্ম করছে। প্রথম থেকেই কোম্পানির পক্ষ থেকে একের পর এক ফোন লঞ্চ করা হচ্ছে। এবার ব্র্যান্ড তাদের ওয়াই সিরিজের অধীনে একটি নতুন ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এই আপকামিং ফনিত খুব তাড়াতাড়ি Vivo Y19s নামে টেক মার্কেটে পেশ করা হতে পারে।
ইতিমধ্যে এই ফোনটি NBTC, EEC, IMDA এর মতো বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ টাইমলাইন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং সম্পর্কে।
Vivo Y19s ফোনের NBTC, EEC, IMDA লিস্টিং ডিটেইলস
- আপকামিং Vivo ফোনটি থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে V2419 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি গ্লোবাল বাজারে Vivo Y19s নামে লঞ্চ করা হবে।
- V2419 মডেল নাম্বার সহ আসন্ন ফোনটি সিঙ্গাপুরের IMDA এবং ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে।
- IMDA সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে Vivo Y19s ফোনে ওয়াইফাই ও ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে।
Vivo Y19s ফোনের SGS Fimko লিস্টিং ডিটেইলস
- Vivo Y19s ফোনটি SGS Fimko সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে।
- লিস্টিং অনুযায়ী এই ফোনটি V2420 এবং V2423 মডেল নাম্বার সহ লঞ্চ হতে পারে।
- Vivo Y19s ফোনের ডায়মেনশন 165.75 x 76.10 x 8.10 mm এবং ওজন 198 গ্রাম হবে বলে জানা গেছে।
Vivo Y18s ফোনের স্পেসিফিকেশন
জানিয়ে রাখি আপকামিং Vivo Y19s ফোনটি আগের Vivo Y18s ফোনের সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে। মনে করিয়ে দিই এই বছর মে মাসে ভিয়েতনামের মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। নিচে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।
- ডিসপ্লে: Vivo Y18s ফোনে 6.56 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 840 নিটস পীক ব্রাইটনেস, 90Hz রিফ্রেশ রেট এবং 1612 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
- প্রসেসর: Vivo Y18s ফোনটিতে 12 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 6GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। extended RAM এর মাধ্যমে এই ফোনে 6GB RAM বাড়ানো যায়, ফলে এই ফোনে মোট 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y18s ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনে IP54 রেটিং, ডুয়েল সিম, 4G, ওয়াইফাই ও ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
- ওএস: Vivo Y18s ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে।
