Home খবর মাত্র 19,999 টাকা দামে লঞ্চ হবে vivo Y200e 5G, লঞ্চের আগেই লিক হল দাম এবং অন্যান্য তথ্য

মাত্র 19,999 টাকা দামে লঞ্চ হবে vivo Y200e 5G, লঞ্চের আগেই লিক হল দাম এবং অন্যান্য তথ্য

কিছু দিন আগেই আমরা জানিয়েছিলাম আগামী 22 ফেব্রুয়ারি ভারতে vivo Y200e 5G লঞ্চ করা হবে। এবার এই ফোনের দাম সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পাওয়া গেছে। ভারতের বাজারে এই ফোনটি 19,999 টাকা প্রাথমিক দামে সেল করা হবে। অফলাইন স্টোরের মাধ্যমে এই খবর পাওয়া গেছে।

vivo Y200e 5G এর দাম

vivo Y200e 5G ফোনটি ভারতের বাজারে 6GB RAM + 128GB স্টোরেজ সহ এবং মাত্র 19,999 টাকা দামে পেশ করা হবে। একইভাবে ফোনটির দ্বিতীয় মডেল 20,999 টাকা দামে 8GB RAM + 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে।

vivo Y200e 5G এর স্পেসিফিকেশন

ভারতের বাজারে এই ফোনটি স্যাফরন এবং ব্ল্যাক কালারে সেল করা হবে। এর মধ্যে ব্ল্যাক কালার মডেলের ওজন 185.5 গ্রাম এবং থিকনেস 7.79 এমএম। একইভাবে স্যাফরন মডেলের ওজন 191 গ্রাম রাখা হবে এবং থিকনেস হবে 7.99 এমএম।