Home খবর ভারতে এসে গেল 5,000mAh ব‍্যাটারি এবং 50MP ক‍্যামেরাযুক্ত Vivo এর এই অসাধারণ স্মার্টফোন, জেনে নিন এই দুর্দান্ত স্মার্টফোনে‌র দাম

ভারতে এসে গেল 5,000mAh ব‍্যাটারি এবং 50MP ক‍্যামেরাযুক্ত Vivo এর এই অসাধারণ স্মার্টফোন, জেনে নিন এই দুর্দান্ত স্মার্টফোনে‌র দাম

Vivo নিজের সস্তা স্মার্টফোন পোর্টফোলিও‌তে নতুন ফোন যোগ করে Vivo Y21T ফোনটিকে ভারতে লঞ্চ করেছে। ভিভো Y21T স্মার্টফোনে‌র সম্পর্কে বলা হলে এই স্মার্টফোনটি 18W চার্জিং যুক্ত 5,000mAh ব‍্যাটারি সাপোর্ট করে। এই স্মার্টফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে‌র সাথে ফ্রন্টে 8-মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনে‌র সম্পূর্ণ স্পেসিফিকেশন্স এবং দাম সম্পর্কে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 9RT স্মার্টফোন এবং OnePlus Buds Z2 ইয়ারবাডস, কনফার্ম করল কোম্পানি

Vivo Y21T এর স্পেসিফিকেশন্স

ভিভো ওয়াই21টি স্মার্টফোনে 90 হার্টস রিফ্রেশরেট যুক্ত 6.58 ইঞ্চির ফুল-এইচডি+ (1,080×2,408 পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। ডুয়াল-সিম (ন‍্যানো) সাপোর্ট যুক্ত ভিভো Y21T স্মার্টফোনে অক্টাকোর স্ন‍্যাপড্রাগন 680 SoC প্রসেসর দেওয়া হয়েছে এবং এর সাথেই স্মার্টফোনটি 4GB র‍্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। আবার স্মার্টফোনটি‌র চাইনিজ ভার্সনটি 6GB র‍্যাম সাপোর্ট করে। ভিভোর অনুযায়ী, উপভোক্তারা স্টোরেজের ব‍্যবহার করছ ডিভাইসের র‍্যাম 1GB পর্যন্ত বাড়াতে পারবে।

ভিভো Y21T স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যুক্ত এবং এই সেট‌আপে‌ 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। স্মার্টফোনটি‌তে 2- মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা এবং 2-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 8-মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরা এবং 5,000mAh ব‍্যাটারি সহ লঞ্চ হল Vivo এর সস্তা ফোন, জেনে নিন এই ফোনটি‌র স্পেসিফিকেশন

ভিভো ওয়াই21টি স্মার্টফোনটি কানেক্টিভিটি ফিচার হিসাবে ওয়াই-ফাই, 4জি এলটিই এবং ব্লুটুথ ভি5 সাপোর্ট সহ 3.5-মিমি হেডফোন জ‍্যাক সাপোর্ট করে। এই স্মার্টফোনটি Android 11 এ রান করে এবং এর সাথেই কোম্পানির FunTouch OS 12 ও সাপোর্ট করে। Vivo Y21T স্মার্টফোনটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন সাপোর্ট করে। কোম্পানির অনুযায়ী স্মার্টফোনে টাইপ-সি 17W ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে এবং এর সাথেই ফোনটি রিভার্স চার্জিং‌ও সাপোর্ট করে।

Vivo Y21T এর দাম

ভারতে ভিভো Y21T স্মার্টফোনটি‌কে শুধুমাত্র 4GB র‍্যাম + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ভেরিয়েন্টকিকে কোম্পানি 16,490 (MRP 19,990) দামে পেশ করেছে। স্মার্টফোনটি‌কে মিডনাইট ব্লু এবং পার্ল হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি‌কে ভিভো ইন্ডিয়া‌র ই-স্টোর সহ রিটেইল চ‍্যানেল গুলি থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন