লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এল Vivo এর আপকামিং স্মার্টফোনের ডিটেইলস। এই Vivo Y31d ফোনটি V2543 মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে। সম্প্রতি Eurofins সার্টিফিকেশন ডেটাবেসে ফোনটি লিস্টেড হয়েছে। এর মাধ্যমে ব্যাটারি এবং চার্জিং ফিচার সম্পর্কে জানা গেছে। লিস্টিঙের মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে শীঘ্রই ফোনটি ইউরোপীয় বাজারে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y31d স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Eurofins ডেটাবেস অনুযায়ী Vivo Y31d ফোনটি ‘DE-6-T2502190’ সার্টিফিকেট নাম্বার সহ দেখা গেছে। বিশেষত্ব হল ফোনটিতে 7060mAh বড় রেটেড ব্যাটারি দেওয়া হতে পারে। সাধারণত এই সেগমেন্টের ফোনের এত বড় ব্যাটারি দেওয়া হয় না। একইসঙ্গে ফোনটিতে 44W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এতে 11Vdc x 4.0A আউটপুট পাওয়া যাবে। স্পেসিফিকেশন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Vivo Y31d ফোনটিতে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পীড দেওয়া হবে।
জানিয়ে রাখি আগেই IMEI ডেটাবেসে ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙে ফোনটি ‘Vivo Y31d’ নামে দেখা গিয়েছিল। এখনও পর্যন্ত ফোনের অন্যান্য ডিটেইলস জানানো হয়নি, তবে পরবর্তী সময়ে আরও তথ্য লিক হবে বলে মনে করা হচ্ছে। এই লিকের মাধ্যমে ফোনের ডিসপ্লে, ক্যামেরা এবং প্রসেসর সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসতে পারে।
যারা বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং দীর্ঘমেয়াদী ব্যাকআপ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Vivo Y31d ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনের আরও তথ্য প্রকাশ্যে আসার পরই, এই বিষয়ে সঠিকভাবে জানানো যাবে।
Vivo Y31d ফোনটি Samsung Galaxy M15, Redmi 13 এবং realme C75 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে এই সেগমেন্টে 7060mAh ব্যাটারির জন্য ফোনটি অন্যান্য ফোনের থেকে এগিয়ে থাকতে পারে। কারণ সাধারণত এত বড় ব্যাটারি কম বাজেটের ফোনগুলিতে খুবই কম দেখা যায়।
যারা বড় ব্যাটারি, বেসিক পারফরমেন্স এবং কম দামের ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo Y31d ফোনটি ভালো অপশন হতে পারে। আপাতত এই ফোনের প্রসেসর, ক্যামেরা এবং ডিসপ্লে সম্পর্কিত তথ্য জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।
