Home খবর কনফার্ম হল Vivo Y31d ফোনের লঞ্চ, 7200mAh ব্যাটারি এবং IP69+ রেটিং সহ ভিয়েতনামে হবে লঞ্চ

কনফার্ম হল Vivo Y31d ফোনের লঞ্চ, 7200mAh ব্যাটারি এবং IP69+ রেটিং সহ ভিয়েতনামে হবে লঞ্চ

Vivo তাদের আপকামিং বাজেট স্মার্টফোন Vivo Y31d সম্পর্কে অফিসিয়ালি টিজ করে দিয়েছে। মনে করিয়ে দিই এই মাসের শুরুতে Eurofins সার্টিফিকেশন সাইটে এই ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিং দেখে শীঘ্রই ফোনটি লঞ্চের আভাস পাওয়া গিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 2026 সালে ভিয়েতনামের মার্কেটে Vivo Y31d ফোনটি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির টিজার এবং প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

টিজারের মাধ্যমে Vivo Y31d ফোনটির লুক প্রকাশ্যে এসেছে। ফোনটির ব্যাক প্যানেলে প্যাটার্ন ডিজাইন দেখা গেছে, ফলে ফোনটি দেখতে বেশ ইউনিক। ফোনটির ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর, একটি LED ফ্ল্যাশ এবং একটি রিং লাইট সহ স্কোয়ার্কল শেপের ক্যামেরা মডিউল রয়েছে। এই ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম ফিল দেয়।

কোম্পানির শেয়ার করা টিজার অনুযায়ী Vivo Y31d ফোনে 7200mAh ব্যাটারি দেওয়া হবে। আবার Eurofins ডেটাবেস থেকে জানা গেছে এই ফোনের রেটেড ব্যাটারি ক্যাপাসিটি 7060mAh হতে পারে। অর্থাৎ এই ফোনটিতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে IP69+ ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স, SGS 5-Star Premium Standard সার্টিফিকেশন এবং MIL-STD 810H মিলিটারি গ্ৰেড ডিউরেবিলিটি স্ট্যান্ডার্ড পাওয়া যাবে। ফলে এই ফোনটি যথেষ্ট মজবুত এবং টেকসই হবে।

Vivo Y31d ফোনটি OriginOS 6 সহ পেশ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে লং-লাস্টিং এবং ডিউরেবল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। অর্থাৎ যেসব ইউজাররা রাফ ইউজ বা আউটডোর কন্ডিশনে ফোন বেশি ব্যাবহার করেন তাদের জন্য এই ফোনটি সেরা বিকল্প হয়ে উঠতে পারে।

Eurofins ডেটাবেস অনুযায়ী Vivo Y31d ফোনটির ব্যাটারি 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে Snapdragon 685 SoC যোগ করা হতে পারে। ফলে দৈনন্দিন ব্যাবহার এবং সাধারণ মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনটি ভালো অপশন হতে পারে।

এখনও পর্যন্ত Vivo Y31d ফোনের সঠিক লঞ্চ ডেট জানা যায়নি। তবে অদূর ভবিষ্যতে এই ফোনটির স্পেসিফিকেশন এবং লঞ্চ সম্পর্কিত তথ্য পাওয়া যেতে পারে। ফোনটির বড় ব্যাটারি, মজবুত বডি এবং ফাস্ট চার্জিং ফিচার এই ফোনটিকে কম বাজেটে একটি সুন্দর অপশন করে তুলতে পারে। যারা কম দামে একটি সুন্দর স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা নতুন বছরে এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই ফোনটি পারফরমেন্সের বদলে ব্যাটারি ব্যাকআপ এবং মজবুতির দিক থেকে বেশি উল্লেখযোগ্য হতে চলেছে।