Home খবর 8000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y32 5G স্মার্টফোন, রয়েছে IP69 রেটিং

8000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y32 5G স্মার্টফোন, রয়েছে IP69 রেটিং

Vivo তাদের Y-সিরিজের নতুন Vivo Y32 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির 5G ফোনটি 8,000mAh ব্যাটারি এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ পেশ করা হয়েছে। ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর, MIL-STD-810H এবং SGS 5-স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y32 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo Y32 5G ফোনের স্পেসিফিকেশন

Vivo Y32 5G ফোনটিতে 6.87 ইঞ্চির LCD প্যানেল দেওয়া হয়েছে। এই 1592 x 720 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 1,300nits পর্যন্ত আউটডোর ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনটি স্ক্রিন TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন পেয়েছে।

Vivo Y32 5G ফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে 6GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। ফোনটিতে মাইক্রোসাইটের মাধ্যমে 2TB স্টোরেজ পর্যন্ত বাড়ানো যাবে। অন্যদিকে ফোনে 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Vivo Y32 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে
50MP প্রাইমারি সেন্সর এবং 2MP অক্সিলরি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo Y32 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 8,000mAh ব্যাটারি। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W ফাস্ট চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী

ফোনে 1,500 চার্জিং সাইকেলের পর 80 শতাংশের চেয়েও বেশি ব্যাটারি হেলথ পাওয়া যাবে। এই বড় ব্যাটারির দৌলতে ফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাকআপ উপভোগ করা যাবে।

Vivo Y32 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ রান করতে সক্ষম। স্মার্টফোনটিতে স্টিরিও স্পিকার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, Wi-Fi 5 এবং Bluetooth 5.1 এর মতো ফিচার দেওয়া হয়েছে। ডিউরেবিলিটির জন্য ফোনে IP68 এবং IP69 রেটিং রয়েছে। এছাড়া ফোনটি
MIL-STD-810H এবং SGS 5-স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন সহ পেশ করা হয়েছে।

Vivo Y32 5G ফোনের দাম এবং কালার

Vivo Y32 5G ফোনটি কোম্পানির ওয়েবসাইটে 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লিস্টেড হয়েছে। এই ফোনটি Dawn Gold এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি। শীঘ্রই ফোনের সেল সংক্রান্ত তথ্য শেয়ার করা হবে বলে আশা করা হচ্ছে।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo Y32 5G ফোনটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। তবে ফোনটির দাম জানার পর‌ই বলা যাবে বাজেট 5G সেগমেন্টে এই ফোনটি কতটা উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে।