সম্প্রতি Vivo চীনে তাদের সস্তা স্মার্টফোন হিসাবে Vivo Y36i লঞ্চ করেছিল। জানিয়ে রাখি কোম্পানির Y সিরিজের ফোনগুলি ভারতেও যথেষ্ট জনপ্রিয়। এর আগে গত 22 জুন, 2023 এই সিরিজেরই Vivo Y36 ফোনটি লঞ্চ করা হয়েছিল যা বর্তমানে ভারতে 14,999 টাকা প্রাথমিক দামে সেল করা হয়। চীনে লঞ্চ করা Vivo Y36i ফোনটিতে 6.56-ইঞ্চির HD+ ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 প্রসেসর এবং 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
Vivo Y36i এর দাম
চীনে Vivo Y36i এর দাম RMB 1,199 অর্থাৎ প্রায় 14,000 টাকা এবং এই ফোনটি ফ্যান্টাসি পার্পল, গ্যালাক্সি গোল্ড ও ডীপ স্পেস ব্ল্যাক কালারে সেল করা হয়। চীনে রিটেইল আউটলেটের মাধ্যমে এই ফোনটি সেল করা হয়। কোম্পানির পক্ষ থেকে ভারতে এই ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি দেশের বাজারে পেশ করে দেওয়া হবে।
Vivo Y36i এর টপ ফিচার (চাইনিজ ভার্সন)
- ডিসপ্লে: কম দামের Vivo Y36i ফোনে 6.5 ইঞ্চির IPS এলসিডি এইচডি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশরেট, 720 x 1612 পিক্সেল রেজোলিউশন, 20.1:9 আসপেক্ট রেশিও, 89.67 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, 1500:1 কন্ট্রাস্ট রেশিও, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 840 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গেই গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ দেওয়া হয়েছে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 4GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির মেমরি বাড়ানো যায়।
- ওএস: Vivo Y36i ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএসে কাজ করে।
- রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y36i ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে।
- ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনে রিভার্স চার্জিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, AAC, aptX, LDAC, 3.5 এমএম হেডফোন জ্যাকের মতো বিভিন্ন ফিচার রয়েছে।
- কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, ইউএসবি টাইপ সি পোর্ট এবং জিপিএসের মতো প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
