ভিভো তাদের হোম মার্কেট চীনে ‘Y’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে লো বাজেট রেঞ্জে Vivo Y37+ 5G স্মার্টফোনটি পেশ করা হয়েছে। জানিয়ে রাখি প্রায় দুই বছর ধরে এই সিরিজের অধীনে Y37, Y37m, Y37c এবং Y37t স্মার্টফোনগুলি লঞ্চ হয়েছিল। নতুন Y37 Plus ফোনটিও একটি সাধারণ স্মার্টফোন এবং এতে পুরনো প্রসেসর ও বেসিক ক্যামেরা রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y37+ 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
চীনের বাজারে Vivo Y37 Plus 5G ফোনটি 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির দাম 1599 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 21 হাজার টাকা। চীনে ফোনটি Obsidian Black, Glaze Blue এবং Sunrise Gold কালার অপশনে লঞ্চ করা হয়েছে। ভারতে Vivo Y37 5G ফোনটি লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে।
Vivo Y37+ ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইলে তৈরি স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে।
নতুন ভিভো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 বেস্ড OriginOS 5 সহ লঞ্চ করা হয়েছে। এই দুই বছর পুরনো Android 15 অপারেটিং সিস্টেমটি 2024 সালে পেশ করা হয়েছিল। প্রসেসিঙের জন্য Vivo Y37+ স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
চীনে Vivo Y37+ স্মার্টফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে। এই ফোনটিতে 8GB ফিজিক্যাল RAM এর ব্যাবহারে 16GB RAM (8GB+8GB) পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে UFS 2.2 256GB স্টোরেজ রয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y37+ 5G ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে ইউজাররা ফোনটিতে 10x digital zoom উপভোগ করতে পারবেন। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে।
দ্রুত চার্জ করার জন্য Vivo Y37+ 5G ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইভাবে ভিভো 5জি ফোনটিতে OTG সহ রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়া কানেক্টিভিটির জন্য এতে NFC এবং infrared সেন্সর রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং সাউথ মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
