স্মার্টফোন কোম্পানি ভিভো দীর্ঘদিন ধরে মার্কেটে নতুন ফোন লঞ্চ করে গ্ৰাহকদের আকর্ষণ করার চেষ্টা করে চলেছে। শাওমি রিয়েলমির মতো স্বনামধন্য ব্র্যান্ডকে টেক্কা দেওয়ার জন্য সমান তালে দেশে বিদেশে তাদের টেকনোলজি পেশ করছে। নতুন রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের ঘরোয়া মার্কেট চীনে Vivo Y52s লঞ্চের পরিকল্পনা করছে। রিপোর্টে বলা হয় ফোনটি কয়েক দিন আগে চীনের দূরসঞ্চার বিভাগের প্রোডাক্ট লাইব্রেরিতে দেখা গেছে। লিস্টিং অনুযায়ী এই ফোনের মডেল নাম্বার হবে V2057A। এবার এই ফোনটি চীনের সার্টিফিকেশন সাইট 3C ও TENAA তে স্পট করা হয়েছে।
দাম ও কালার
চীনা টেলিকমের লিস্টিং অনুযায়ী ফোনটি আগামী 10 ডিসেম্বর থেকে সেল করা হবে। এর দাম 1,998 Yuan অর্থাৎ প্রায় 22,546 টাকা রাখা হবে। ফোনটি Titanium Gray, Monet ও Color Sea কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo Y52s ফোনে ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.58 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যোগ করতে পারে। তবে এখনও জানা যায়নি এতে ফুল এইচডি+ রেজলিউশন দেওয়া হবে না আরও বেশি। এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 720 SoC তে রান করবে অর্থাৎ এতে 5জি সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া এতে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ থাকবে।
ফোটোগ্রাফির জন্য Vivo Y52s এর ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স পাওয়া যাবে। এই ফোনে প্রিইনস্টলড অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ও পাওয়ার ব্যাকআপের জন্য 4,910 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। এই ফোনটির ডায়মেনশন 164.15 × 75.35 × 8.4 এমএম এবং ওজন 185.5 গ্ৰাম হবে।
