ভারতীয় স্মার্টফোন মার্কেটে এই মুহূর্তে প্রতিটি কোম্পানিই একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় মেতে রয়েছে। দিন দিন এই প্রতিযোগিতা বাড়ছে বই কমছে না এবং সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে কোম্পানিগুলির অ্যাগ্ৰেসিভ পারফরম্যান্স। একের পর এক নতুন ফোন লঞ্চের মদ দিয়ে প্রতিটি কোম্পানি গ্ৰাহকদের মন জয়ের পাশাপাশি মার্কেটে নিজেদের প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে চলেছে। এই তাগিদেই এবার টেক কোম্পানি ভিভো ভারতের মার্কেটে Vivo Y53s ফোনটি লঞ্চ করেছে। এর আগে কোম্পানি তাদের Vivo Y53s ফোনটি বিশ্বের বিভিন্ন মার্কেটে অন্য রূপে পেশ করেছে। তাই Vivo Y53s ফোনটির স্পেসিফিকেশনও আগে থেকেই আমাদের জানা ছিল। এই পোস্টে আমরা ভারতে লঞ্চ হওয়া লেটেস্ট Vivo Y53s এর বিভিন্ন ডিটেইলস সম্পর্কে কথা বলব।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Vivo Y53s ফোনটিতে 6.58 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে যোগ করেছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের ওপর দিকে মাঝ বরাবর ‘ভি’ শেপে ওয়াটারড্রপ নচ রয়েছে। ভারতের মার্কেটে ফোনটি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া এতে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ আছে।
Vivo Y53s ফোনটিতে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y53s এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি রয়েছে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসেবে এতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Vivo Y53s এর দাম
আগেই জানিয়েছি ভারতের মার্কেটে Vivo Y53s ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরিসহ 22,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। মার্কেটে ফোনটি ডীপ সী ব্লু এবং ফ্যান্টাসটিক রেইনবো কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
