Home খবর 50MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং Dimensity 700 চিপসেট সহ লঞ্চ হলো Vivo Y55 5G স্মার্টফোন, জানুন এই স্মার্টফোনে‌র দাম এবং অন‍্যান‍্য স্পেসিফিকেশন

50MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং Dimensity 700 চিপসেট সহ লঞ্চ হলো Vivo Y55 5G স্মার্টফোন, জানুন এই স্মার্টফোনে‌র দাম এবং অন‍্যান‍্য স্পেসিফিকেশন

Vivo মিড-রেঞ্জ সেগ-মেন্টে নতুন স্মার্টফোন Vivo Y55 5G লঞ্চ করেছে। ভিভো এই ফোনটিকে তাইবানে লঞ্চ করেছে। ভিভো এই স্মার্টফোনে 60Hz রিফ্রেশরেটের ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। Vivo Y55 5G স্মার্টফোনটি‌কে মিডিয়াটেকের চিপসেটে‌র সাথে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই স্মার্টফোনটি‌র ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোনো তথ্য প্রদান করেনি। এই আর্টিকেলে Vivo Y55 5G স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ডিটেইলে বলা হবে।

Vivo Y55 5G স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo Y55 5G স্মার্টফোনে 6.58 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে‌টির রেজল্যুশন FHD আর আস্পেক্ট রেশিও 20:9। ভিভো‌র এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 81 শতাংশ। ভিভো‌র এই ফোনটির বাঁদিকে পাওয়া‌র বাটন এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে। Vivo Y55 5G স্মার্টফোনে‌র ফ্রন্টে 8MP এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে, এই সেট‌আপে‌ 50MP এর।প্রাইমারি ক‍্যামেরা সহ 2MP এর ম‍্যাক্রো ক‍্যামেরা এবং 2MP-এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

Vivo Y55 5G স্মার্টফোনটি‌কে মিডিয়াটেকের Dimensity 700 চিপসেটে‌র সাথে পেশ করা হয়েছে। ভিভো‌র এই স্মার্টফোনটি Android 11 আধারিত কাস্টম স্কিন Funtouch OS 12 এ রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000mAh এর ব‍্যাটারি দেওয়া হয়েছে। ভিভো‌র এই স্মার্টফোনটি 18W এর ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Vivo Y55 5G এর দাম

Vivo Y55 5G স্মার্টফোনটি‌কে তাইবানে 7,990 NTD (প্রায় 21,500 টাকা) দামে পেশ করা হয়েছে। কোম্পানি এই স্মার্টফোনটি‌কে 4GB র‍্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন