Home খবর 7200mAh ব্যাটারি সহ চীনের বাজারে লঞ্চ হল Vivo Y6a 5G স্মার্টফোন, রয়েছে 8GB RAM এবং Snapdragon 4 Gen 2 প্রসেসর

7200mAh ব্যাটারি সহ চীনের বাজারে লঞ্চ হল Vivo Y6a 5G স্মার্টফোন, রয়েছে 8GB RAM এবং Snapdragon 4 Gen 2 প্রসেসর

গত এপ্রিল মাসে ভিভো তাদের হোম মার্কেট চীনে কোম্পানির Vivo Y6 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই সিরিজের অধীনে Vivo Y6a 5G নামের একটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে চীনে এই ফোনটি 7200mAh ব্যাটারি, 8GB RAM ও Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y6a 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল Vivo Y6a 5G ফোনের বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Vivo Y6a 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.95GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 613 GPU দেওয়া হয়েছে।

চীনে Vivo Y6a 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও Expandable RAM টেকনোলজির দৌলতে এই ফোনের 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR4X RAM ও UFS 3.1 storage টেকনোলজি যোগ করা হয়েছে।

Vivo Y6a 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে লো ব্লু লাইট, ডিসি ডিমিং এবং আই প্রোটেকশন ফিচার দেওয়া হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পর‌ও চোখের তেমন সমস্যা হবে না।

ফটোগ্রাফির জন্য Vivo Y6a 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo Y6a 5G ফোনের দাম

চীনের বাজারে Vivo Y6a 5G ফোনটি 8GB RAM এবং 256GB storage সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটির লঞ্চ প্রাইস রাখা হয়েছে 1999 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 28 হাজার টাকার কাছাকাছি। এই ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। চীনে এই ফোনটি Galaxy Silver, Obsidian Black এবং Phoenix Welcomes Gold কালার অপশনে সেল করা হবে।