Vivo তাদের Y-সিরিজের পরিধি বিস্তার করতে পারে। কারণ Google Play Console Supported Devices লিস্টিঙে কোম্পানির নতুন Vivo Y6e দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম এবং মডেল নাম্বারের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। শীঘ্রই চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y6e স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Vivo Y6e ফোনের লিস্টিং
Google Play Console Supported Devices লিস্টিং অনুযায়ী Vivo Y6e স্মার্টফোনটির মডেল নাম্বার “V2559A” হবে। একইসঙ্গে ফোনের কোড “PD2559” লেখা রয়েছে। এই লিস্টিঙে ফোনটি Vivo Y6e নামে দেখা গেছে। তাই Vivo তাদের নতুন Y সিরিজের স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি এই মডেল নাম্বার আগের লঞ্চ হওয়া Vivo Y60 ফোনের মডেল নাম্বারের মতো দেখাচ্ছে। তাই Vivo Y6e ফোনটি চীনে পেশ হওয়া Y60 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে আশা করা হচ্ছে। আগেও কোম্পানি এই সিরিজের অধীনে Vivo Y60s, Vivo Y60m এবং Vivo Y6t স্মার্টফোন লঞ্চ করেছে। এগগুলি Y60 সিরিজের রিব্র্যান্ডেড মডেল বলে মনে করা হয়।
তাই আপকামিং Vivo Y6e ফোনেও Vivo Y60 ফোনের মতো স্পেসিফিকেশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ফোনদুটির স্টোরেজ বা মেমরি কনফ্রিগ্রেশনের দিক দিয়ে প্রধান পার্থক্য দফেখা যাবে। এর আগেও Vivo আলাদা আলাদা বাজারে একই ধরনের হার্ডওয়্যার সহ নতুন নামে স্মার্টফোন লঞ্চ করেছে।
বর্তমানে এখনও পর্যন্ত Vivo Y6e ফোনের ফিচার এবং লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে আগামী দিনে এই স্মার্টফোনের সংক্রান্ত লিক প্রকাশ্যে আসতে পারে। আপকামিং ফোনটি Vivo Y60 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হলে এতে বড় ডিসপ্লে, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং বাজেট সেগমেন্টের ফিচার দেওয়া হতে পারে।
Vivo Y60 ফোনের ফিচার
Vivo Y60 ফোনে 6.74-ইঞ্চির HD+ (1600×720 পিক্সেল) LCD ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে স্মুথ টাচ এক্সপিরিয়েন্সের জন্য 120Hz, 180Hz এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট রয়েছে। এই ডিসপ্লে TUV Rheinland লো-ব্লু লাইট সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। এতে প্রফেশনাল আই প্রোটেকশন মোড, True DC ডিমিং, অ্যান্টি-গ্লেয়ার পেপারের মতো কোটিং এবং ডার্ক মোডের মতো ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Vivo Y60 স্মার্টফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 613 GPU রয়েছে। এই ফোনটি 6GB এবং 8GB LPDDR4X RAM সহ 128GB ও 256GB UFS 3.1 স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। একইভাবে Memory Fusion টেকনোলজির মাধ্যমে ভার্চুয়াল RAM 8GB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনদুটি Android 16 বেস্ড OriginOS 6 সহ পেশ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y60 ফোনের রেয়ার প্যানেলে 13MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, তবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য ফোনটিতে 15W ওয়ার্ড চার্জিং এবং OTG রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। যারা ভবিষ্যতে Vivo Y6e ফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা পরবর্তী সময়ে এই বিষয়ে নতুন আপডেটের জন্য আমাদের পোস্টের অপেক্ষা করতে পারেন।
