Home খবর দুঃসংবাদ! সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল‍্যানে‌র পরে Vodafone Idea বন্ধ করলো এই দুটি পপিউলার প্ল‍্যান

দুঃসংবাদ! সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল‍্যানে‌র পরে Vodafone Idea বন্ধ করলো এই দুটি পপিউলার প্ল‍্যান

Vodafone এর গত বছর জানুয়ারি মাসে পেশ করা দুটি প্রিপেইড প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এই প্রিপেইড প্ল‍্যানে‌র দাম 559 টাকা আর 398 টাকা ছিল। মনে করিয়ে দিই যে 558 টাকার প্রিপেইড প্ল‍্যান শুরুতে শুধুমাত্র মধ‍্যপ্রদেশ সার্কেল আর 398 টাকার প্রিপেইড প্ল‍্যান মধ্যপ্রদেশ ছাড়া মুম্বাই সার্কেলে উপলব্ধ করা হয়েছিল। কিন্তু আরো একবার নিজের গ্রাহকদের হতাশ করে কোম্পানি এই দুটি প্ল‍্যান বন্ধ করে দিয়েছে। এর আগে কোম্পানি নিজের সস্তা প্রিপেইড প্ল‍্যান 49 টাকার প্ল‍্যান‌টি কিছু সার্কেলে বন্ধ করে দিয়েছিল। আসুন আগে আপনাকে এই দুটি প্ল‍্যানে পাওয়া বেনিফিট সম্পর্কে তথ্য জানাই, যার সুবিধা ইউজাররা আর পাবে না।

558 টাকার প্ল‍্যান

ভোডাফোন আইডিয়ার এই প্ল‍্যানে‌র ভ‍্যালিডিটি 56 দিনের ছিল। আবার এই প্ল‍্যানে রোজ 3GB ডেটা বেনিফিটের সাথে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যেতো। এছাড়া প্ল‍্যানে প্রতিদিন 100 এস‌এম‌এসের সুবিধা‌ও পাওয়া যেতো।

398 টাকার প্ল‍্যান

এই প্ল‍্যানে প্রতিদিন 3GB ডেটা দেওয়া হতো। আবার এই প্ল‍্যানে‌র ভ‍্যালিডিটি 28 দিনের ছিল। এইটুকু‌ই না এই প্ল‍্যানে আনলিমিটেড কলের বেনিফিটের সুবিধা‌ও কোম্পানি‌র পক্ষ থেকে দেওয়া হতো। এর সাথে প্রতিদিন 100 এস‌এম‌এস ফ্রি, অতিরিক্ত বেনিফিটে Vi মুভিজ অ্যান্ড টিভির অ্যাক্সেস‌ও পাওয়া যেতো।

Vi 49 টাকার প্ল‍্যান

প্রাপ্ত তথ্য অনুযায়ী Vodafone Idea দেশের বহু সার্কেলে এই প্ল‍্যানটিকে বন্ধ করে দিয়েছে কিন্তু মহারাষ্ট্র আর অন্ধপ্রদেশে আপাতত এই ট‍্যারিফ প্ল‍্যানটি উপলব্ধ রয়েছে। এটি একটি প্রিপেইড প্ল‍্যান আর এতে পাওয়া বেনিফিটের কথা বললে Vi এটিকে দুই সপ্তাহ অর্থাৎ 14 দিনের ভ‍্যালিডিটির সাথে পেশ করেছিল। এই প্ল‍্যানে 38 টাকার টকটাইম দেওয়া হতো যার সাথে 100এমবি ইন্টারনেট ডেটাও পাওয়া যেতো।

30 দিনের ভ‍্যালিডিটির বেস্ট প্ল‍্যান

Vodafone Idea এর 30 দিনের বেস্ট প্ল‍্যানে‌র কথা বললে এর দাম 267 টাকা। এখানে এটি বোঝা জরুরি যে টেলিকম কোম্পানি‌গুলির অধিকাংশ প্ল‍্যান 28 দিনের বৈধতার সাথে আসে কিন্তু আমরা 30 দিনের প্ল‍্যানে‌র কথা বলছি। 267 টাকার প্ল‍্যানে আপনাকে 25GB ডেটা দেওয়া হয়। এর সাথেই আনলিমিটেড কলিং আর প্রতিদিনের 100 এস‌এম‌এস‌ও দেওয়া হয়। অন‍্যদিকে সার্ভিসের কথা বললে ভিআই মুভি অ্যান্ড ক্লাসিক টিভির অ্যাক্সেস দেওয়া হয়। কোম্পানি দ্বারা আর কোন অতিরিক্ত ওটিটি সার্ভিস উপলব্ধ নেই এই প্রিপেইড প্ল‍্যানে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন