Home খবর মাত্র 1 টাকা দামের রিচার্জ প্ল্যান পেশ করলে এই কোম্পানি, হতবাক Jio-Airtel

মাত্র 1 টাকা দামের রিচার্জ প্ল্যান পেশ করলে এই কোম্পানি, হতবাক Jio-Airtel

দেশের তৃতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া তাদের ইউজারদের জন্য সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটির দাম রাখা হয়েছে মাত্র 1 টাকা। এই প্ল্যানটি বর্তমানে ভারতের টেলিকম সেক্টরের সবচেয়ে সস্তা প্ল্যানের স্থান দখল করে নিয়েছে, কারণ অন্য কোনো কম্পনাইর কাছে এত সস্তা প্রিপেইড প্ল্যান নেই। যদিও কয়েক বছর আগে জিও একটি 1 টাকা দামের প্ল্যান পেশ করেছিল, আবার কিছু দিনের মধ্যেই এটি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। এখন দেখতে হবে ভিআই এর এই সস্তা প্ল্যানটি কতদিন পর্যন্ত বাজারে থাকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিআই এর 1 টাকা দামের রিচার্জ প্ল্যান সম্পর্কে।

Vi এর 1 টাকা দামের রিচার্জ প্ল্যানের বেনিফিট

কাদের হল সুবিধা?

যেসব ভিআই ইউজারদের কাছে আগে থেকে একটি অ্যাক্টিভ প্ল্যান রয়েছে এবং হঠাৎ করে টকটাইম শেষ হয়ে গেছে তাদের জন্য এই প্ল্যানটি বেশ কাজের হবে। সেই সময় দাঁড়িয়ে এই নতুন প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা 75 পয়সা টকটাইম এবং রাতে বিনামূল্যে অন নেট কল উপভোগ করতে পারবেন।

কিভাবে করবেন এই রিচার্জ?

জানিয়ে রাখি এই নতুন প্ল্যানটি রিচার্জ করার জন্য ইউজার তাদের ভিআই নাম্বার থেকে 12159# ডায়াল করতে হবে। এছাড়া Vi অ্যাপ বা ওয়েবসাইট থেকেও এই প্ল্যানটি রিচার্জ করা যায়।

Jio এর কাছেও ছিল 1 টাকা দামের প্ল্যান

টেলিকম সেক্টরের অন্যতম কোম্পানি Reliance Jio প্রায় দুই বছর আগে তাদের ইউজারদের জন্য 1 টাকা দামের প্ল্যান পেশ করেছিল। এই প্ল্যানে কোম্পানির পক্ষ 1GB ডেটা দেওয়া হত। তবে লঞ্চের কিছু দিনের মধ্যেই এই প্ল্যানটি বন্ধ করে দেওয়া হয়।