Home খবর 5G ট্রায়ালে Nokia-Vi এর নতুন রেকর্ড, পাওয়া গেছে 9.85 Gbps স্পীড

5G ট্রায়ালে Nokia-Vi এর নতুন রেকর্ড, পাওয়া গেছে 9.85 Gbps স্পীড

ভারতে দ্রুত গতির ইন্টারনেটের আশায় বসে থাকা মানুষদের আরও কিছু দিন অপেক্ষা করতে হতে পারে। তবে অপেক্ষা সাধারণ মানুষের হলেও টেলিকম কোম্পানির 5G ট্রায়ালের গতি নেহাত কম নয়। বুধবার টেলিকম গিয়ার প্রস্ততকারী কোম্পানি নোকিয়া ইন্ডিয়া জানিয়েছে 5G ট্রায়াল চলাকালীন টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া 9.85 Gbps স্পীড পেয়েছে। কোম্পানি গুজরাটের গান্ধীনগরে পরীক্ষা করার সময় ব‍্যাক এন্ড ডেটা ট্রান্সমিশন অর্থাৎ মোবাইল বেস স্টেশনের সঙ্গে নেটওয়ার্ক জোড়ার ক্ষেত্রে এই টপ স্পীড পেয়েছে।

নোকিয়া ইন্ডিয়া একটি টুইটের মাধ্যমে বলেছে, “ভিআই এর সঙ্গে 80 গিগাহার্টস স্পেকট্রামে ই-ব‍্যান্ড মাইক্রোওয়েভ ব‍্যবহার করে 9.85 জিবিপিএস ব‍্যাকহোল ক্ষমতা পেয়েছি। যার থেকে 5জি পরিষেবা ডিপ্লয়ের ক্ষমতা সম্পর্কে ধারণা করা যায়।”

নোকিয়া বলেছে, “যেসব এলাকায় ফাইবার পাঠানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ সেখানে ই-ব‍্যান্ডের মাধ্যমে ফাইবারের মতো গতির সঙ্গে স্মলসেল ও ম‍্যাক্রোসেল জুড়ে 5জি পরিষেবা দেওয়ার ট্রায়ালে আমরা ভোডাফোন আইডিয়ার সঙ্গে হাত মিলিয়ে যথেষ্ট খুশি।”

অন‍্যদিকে এই বছরের গত সেপ্টেম্বর মাসে ভোডাফোন আইডিয়া পুণেতে 5G ট্রায়ালের সময় 3.7 Gbps টপ স্পীড পেয়েছে বলে জানিয়েছিল। কোম্পানি গান্ধীনগর এবং পুণেতে মিড ব‍্যান্ড স্পেকট্রামের টেস্টিঙে ভোডাফোন আইডিয়া 1.5Gbps ডাউনলোড স্পীড পেয়েছে বলে জানা গেছে। ডিপার্টমেন্ট অফ টেলিকমের পক্ষ থেকে ভোডাফোন 5G নেটওয়ার্ক ট্রায়ালের জন্য 3.5 গিগাহার্টস স্পেকট্রাম ব‍্যান্ডের পাশাপাশি ভোডাফোন আইডিয়াকে 26 গিগাহার্টস হাই ফ্রিকোয়েন্সি ব‍্যান্ড দেওয়া হয়েছে।

মনে করিয়ে দিই গত মে মাসে টেলিকম ডিপার্টমেন্ট রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পর এমটিএন‌এলের আবেদন মঞ্জুর করেছিল। অন‍্যদিকে টেলিকম গিয়ার নির্মাতা কোম্পানি হিসেবে নোকিয়া, স‍্যামসাং, এরিকসন ও সী-ডটের সহায়তায় ছয় মাসের ট্রায়াল অনুমোদিত হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন