Home খবর Vodafone idea নিয়ে এল অসাধারণ অফার, রিচার্জের জন্য দিতে হবে না কোনো দাম

Vodafone idea নিয়ে এল অসাধারণ অফার, রিচার্জের জন্য দিতে হবে না কোনো দাম

করোনা ভাইরাসের প্রভাবে গোটা দেশে আবার লকডাউন জারি করার পর বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে। কয়েক দিন আগে রিলায়েন্স জিও তাদের একটি রিচার্জে সম্পূর্ণ বিনামূল্যে আরেকটি রিচার্জ এবং 300 মিনিট ভয়েস কল ফ্রি দেওয়ার কথা ঘোষণা করেছে। এরপর এয়ারটেলের পক্ষ থেকেও তাদের গ্ৰাহকদের জন্য এই ধরনের অফার নিয়ে আসা হয়। এবার এক‌ইভাবে তাদের ইউজারদের পাশে থাকার জন্য এগিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া (Vi)।

Vi এর ফ্রি রিচার্জ অফার

ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে তাদের প্রায় ছয় কোটি কম আয়সম্পন্ন ইউজারদের বিনামূল্যে 49 টাকা দামের প্ল‍্যান বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও কোম্পানি জানিয়েছে, নিম্ন-মধ্যবিত্ত ক‍্যাটাগরির গ্ৰাহকদের 79 টাকার প্ল‍্যান রিচার্জ করলে প্রায় দ্বিগুণ বেনিফিট দেওয়া হবে। চলুন এক নজরে জেনে নিন কোম্পানির সমস্ত লেটেস্ট প্ল‍্যানের ডিটেইলস সম্পর্কে।

কোম্পানি খরচ কলছে 2,940 মিলিয়ন টাকা

কোম্পানি তাদের বক্তব্যে জানিয়েছে, Vi বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের ছয় কোটি গরীব ইউজারদের 49 টাকা দামের প্ল‍্যান বিনামূল্যে দেবে। ওয়ান টাইম প্ল‍্যান হিসেবে কোম্পানি তাদের নিম্ন-মধ‍্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য প্রায় 2,940 মিলিয়ন টাকা খরচ করছে।

Vodafone idea এর সস্তা 49 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান

কোম্পানির 49 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে ইউজারদের মোট 100 এমবি ডেটা দেওয়া হয়। এছাড়া ভয়েস কলিঙের জন্য এই প্ল‍্যানে 38 টাকা টকটাইম পাওয়া যায়। জানিয়ে রাখি, কোম্পানির এই সস্তা প্রিপেইড প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন।

Vi এর নতুন প্ল্যান

ভোডাফোন আইডিয়া কয়েক দিন আগে কম্বো ভাউচার হিসেবে 79 টাকার একটি নতুন প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানে ডবল টকটাইম হিসেবে 128 টাকা (64 + 64) দেওয়া হচ্ছে। এতে 200 এমবি ডেটা পাওয়া যায় এবং এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন।

Jio এর ফ্রি অফার

কোম্পানির এই নতুন প্ল‍্যান অনুযায়ী জিওফোন গ্ৰাহকরা কোনো রিচার্জ ছাড়াই প্রতিদিন 10 মিনিট করে কথা বলতে পারবেন। অর্থাৎ 10 মিনিট প্রতিদিনের হিসেবে কোম্পানি প্রতি মাসে মোট 300 মিনিট ফ্রি আউটগোয়িং কল উপভোগ করা যাবে। ইনকামিং ভয়েস কল আগের মতোই ফ্রি থাকবে। রিলায়েন্স জিও জানিয়ে দিয়েছে করোনা মহামারির প্রভাব যত দিন থাকবে ততদিন এই সুবিধা চালু থাকবে। তাই স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না এই অফার কত দিন থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন